ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

হিমির কমিক্সে ‘হিটম্যান’ হয়ে আসছেন নিলয়

হিমির কমিক্সে ‘হিটম্যান’ হয়ে আসছেন নিলয়
×

ছবি: সংগৃহীত

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৫ | ১৭:২৪

শিশু-কিশোরদের জন্য নতুন কমিক্স হিটম্যান নিয়ে আসছে একটি প্রতিষ্ঠান। কার্টুনিস্ট সোহানি কমিক্সটির সব চরিত্রের কার্টুন ফেইজ চূড়ান্ত করলেও মূল চরিত্র হিটম্যান-এর জন্য ছিলেন অপেক্ষায়। অবশেষে তিনি তার কাঙ্ক্ষিত চরিত্রের লুক খুঁজে পান জনপ্রিয় অভিনেতা নিলয় আলমগীরের মধ্যে।

এই ‘হিটম্যান’-এর গল্প অবলম্বনে তৈরি হয়েছে একটি নাটক। এতে মূল চরিত্র রাকিবের ভূমিকায় অভিনয় করছেন নিলয়। সোহানি চরিত্রে আছেন জনপ্রিয় অভিনেত্রী হিমি।

কাহিনিতে দেখা যাবে, চাকরির ইন্টারভিউ দিতে যাওয়ার পথে রাকিব রাস্তায় ঝামেলায় জড়িয়ে পড়েন এবং কয়েকজনের সঙ্গে তর্কে লিপ্ত হন। এসময় অফিসে যাওয়ার পথে জ্যামে আটকে পড়েন সোহানি। গাড়ি থেকে তিনি রাকিবের ঝগড়ার দৃশ্য লক্ষ্য করে তা ক্যামেরায় বন্দি করেন। ছেলেটির ভিন্ন ভঙ্গি তাকে মুগ্ধ করে। সেখান থেকেই সোহানি রাকিবকে তার হিটম্যান কমিক্সের নায়ক হিসেবে বেছে নেন। এরপর গল্প নতুন মোড় নেয়।

নাটকটির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন তারিক মোহাম্মদ হাসান। নির্মাতা বলেন, “বেশ মজার একটি গল্প নিয়ে নাটকটি করেছি। নিলয়কে একেবারেই নতুনভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি। দর্শক তাকে অন্য সব নাটক থেকে এখানে ভিন্নভাবে দেখবেন।”

শিগগিরই নাটকটি প্রকাশ হবে প্রযোজনা প্রতিষ্ঠান রঙ্গন এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে।

আরও পড়ুন

×