ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

রণবীর-আলিয়া-ভিকিদের নিয়ে ইতালি যাচ্ছেন সঞ্জয় লীলা

রণবীর-আলিয়া-ভিকিদের নিয়ে ইতালি যাচ্ছেন সঞ্জয় লীলা
×

রণবীর কাপুর, আলিয়া ভাট, ভিকি কৌশল ও সঞ্জয় লীলা বানসালি। ছবি: বলিউড বাবল

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৫ | ২০:৩৫ | আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০২৫ | ২০:৩৮

বলিউডের খ্যাতিমান পরিচালক সঞ্জয় লীলা বানসালির পরবর্তী সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর ঘোষণার পর থেকেই দর্শকদের মধ্যে আলাদা উত্তেজনা কাজ করছে। রণবীর কাপুর, আলিয়া ভাট এবং ভিকি কৌশল অভিনীত সিনেমাটির শুটিংও চলছে পুরোদমে। তবে নতুন খবর হল- এ সিনেমার সবচেয়ে আকর্ষণীয় সব দৃশ্যের শুট হবে ইতালিতে।

ভারতীয় গণমাধ্যগুলো বলছে, বর্তমানে মুম্বাইয়ে বিশাল সেটে চলছে শুটিং। ইতোমধ্যেই ১২৫ দিনের শুটিং শেষ করেছেন নির্মাতা। সিনেমার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশের শুট করা হবে ইতালির সিসিলি দ্বীপে। এটি হবে ছবির অন্যতম বৃহত্তম শুটিং সূচি। শিগগিরই রণবীর কাপুর, আলিয়া ভাট এবং ভিকি কৌশলদের নিয়ে ইতালিতে উড়াল দেবেন নির্মাতা সঞ্জয় লীলা বানসালি।

একটি সূত্রের বরাত দিয়ে বলিউড ববলের খবরে বলা হয়েছে, আন্তর্জাতিক পরিসরে ‘লাভ অ্যান্ড ওয়ার’-কে নিয়ে যাচ্ছেন নির্মাতা। সিসিলির বিভিন্ন লোকেশন জুড়ে তিনি সিনেমার সবচেয়ে গুরুত্বপূর্ণ দৃশ্যের শুট করবেন। এর পাশাপাশি রণবীর, আলিয়া ও ভিকিকে নিয়ে একটি গানও শুট করার পরিকল্পনা রয়েছে। এজন্য প্রায় এক মাস ধরে তিনি বিদেশে অবস্থান করবেন।

‘লাভ অ্যান্ড ওয়ার’ মূলত একটি পিরিয়ড ড্রামা, যেখানে জটিল প্রেমের ত্রিভুজ ও যুদ্ধের আবহ একসঙ্গে মিশে যাবে। ছবিটি মুক্তি পাবে আগামী ২০২৬ সালের ২০ মার্চ। সূত্র: বলিউড বাবল ও কইমই।

আরও পড়ুন

×