ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ইউল্যাবে ‘রক্তকরবী’ মঞ্চায়ন

ইউল্যাবে ‘রক্তকরবী’ মঞ্চায়ন
×

‘রক্তকরবী’ নাটকের একটি দৃশ্য

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৫ | ১৯:০৮ | আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০২৫ | ১৯:১০

ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)-এর বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের ৩য় আবর্তনের শিক্ষার্থীদের প্রযোজনায় মঞ্চস্থ হলো রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী নাটক ‘রক্তকরবী’।

‘রক্তকরবী’র শতবর্ষে ইউল্যাবের পিডি ১০১ নাম্বার কক্ষে সম্প্রতি অনুষ্ঠিত এই প্রযোজনায় শিক্ষার্থীদের প্রাণবন্ত অভিনয়ে মুগ্ধ হন দর্শক। অতিথিরা শিক্ষার্থীদের সৃজনশীল প্রচেষ্টা ও সাংস্কৃতিক চর্চার ধারাবাহিকতা দেখে সন্তোষ প্রকাশ করেন।

রবীন্দ্রনাথের গভীর মানবিক বোধ, প্রেম- যন্ত্রণা ও সমাজবাস্তবতা নাটকের মধ্য দিয়ে নতুনভাবে প্রকাশ পায় শিক্ষার্থীদের অভিনয়ে। নাটকটি নির্দেশনা দেন কোর্স শিক্ষক ও নাট্যব্যক্তিত্ব দিদার মুহাম্মদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক বিভাগীয় প্রধান, রবীন্দ্র গবেষক অধ্যাপক বেগম আকতার কামাল। এছাড়া উপস্থিত ছিলেন বাংলা বিভাগের বিভাগীয় প্রধান শারমিনুর নাহারসহ অন্যান্য শিক্ষকমণ্ডলী ও শিক্ষার্থীরা।

বাংলা ভাষা ও সাহিত্য বিভাগ নিয়মিতভাবে সাহিত্য, সংস্কৃতি ও নাট্যচর্চার মাধ্যমে শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশে কাজ করছে। ‘রক্তকরবী’ নাটকের এ প্রযোজনা সেই ধারাবাহিক প্রচেষ্টারই একটি সার্থক প্রকাশ।

আরও পড়ুন

×