বিয়ের ১৫ ছবিতে শবনম ফারিয়া
শবনম ফারিয়া ও তার স্বামী তানজিম তৈয়ব
বিনোদন ডেস্ক
প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৫ | ১৫:১৪ | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৫ | ১৭:৩১
বিয়ে করেছেন জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া। শুক্রবার বাদ আসর দুই পরিবারের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এরই মধ্যে এই অভিনেত্রীর বিয়ের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভেসে বেড়াচ্ছে। ফারিয়ার বন্ধু-বান্ধব ছাড়াও অভিনেত্রীর বিয়ের বেশকিছু ছবি শেয়ার করেছে ড্রিম উইভার।
ঢাকার মাদানী অ্যাভিনিউয়ে অবস্থিত একটি মসজিদে শবনম ফারিয়া ও তানজিম তৈয়ব বিবাহবন্ধনে আবদ্ধ হন।
শবনম ফারিয়া ও তানজিম তৈয়বের বিয়েতে দুই পরিবারের নিকট আত্মীয় ও বন্ধুরা উপস্থিত ছিলেন।
ফারিয়ার পাত্রের নাম তানজিম তৈয়ব, তিনি রাজশাহীর ছেলে। অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব সাউথ ওয়েলস থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন।
তানজিম তৈয়ব বর্তমানে বাংলাদেশের একটি বেসরকারি ব্যাংকে অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট হিসেবে কর্মরত।
ফারিয়া জানান, একেবারেই হঠাৎ সিদ্ধান্ত সীমিত উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সারেন তাঁরা। বিয়ের আনুষ্ঠানিকতা সেরে মসজিদে উপস্থিত সবাইকে অভিনেত্রী বাদাম ও খেজুর খাইয়েছেন।
তিনি আরও বলেন, ‘বিয়ে নিয়ে আমার অনুভূতি বরাবরই জটিল-আতঙ্কের চেয়ে কিছু কম নয়। বিয়ে বিষয়ক বিভিন্ন জটিল ও ব্যক্তিগত অভিজ্ঞতার মধ্য দিয়ে যাওয়ার পর মনে করেছিলাম, এই অধ্যায় হয়তো আমার জীবনে আর আসবে না। তবে সময়ের প্রবাহে এবং পরিবারের আকস্মিক সিদ্ধান্তে এই পরিণয়।’
অভিনেত্রী বলেন, বিয়ের সিদ্ধান্তটি হঠাৎ করেই হয়েছে তবে ভবিষ্যতে সহকর্মী, আত্মীয়স্বজন ও ঘনিষ্ঠজনদের নিয়ে বিয়ে–পরবর্তী একটি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করার পরিকল্পনা রয়েছে। আমাদের নতুন যাত্রার জন্য সবার দোয়া ও শুভকামনা প্রত্যাশা করছি।’
শবনম ফারিয়া ক্যারিয়ার শুরু করেছিলেন মডেল হিসেবে। এরপর জনপ্রিয়তা নিয়ে পা রাখেন অভিনয়ে।
২০১৩ সালে তিনি অল টাইম দৌড়ের উপর নাটকে অভিনয়ের মাধ্যমে আত্মপ্রকাশ করেন।
পরে একক থেকে শুরু করে ধারাবাহিক নাটকে অভিনয় করে পান দর্শকপ্রিয়তা।
অনম বিশ্বাস পরিচালিত ‘দেবী’ সিনেমা দিয়ে তাঁর অভিষেক হয় বড় পর্দায়ও।
২০১৮ সালে ভালোবেসে বিয়ে করেছিলেন হারুনুর রশীদ অপুকে। আনুষ্ঠানিক বিয়ের ঠিক ১ বছর ৯ মাসের মাথায় আনুষ্ঠানিকভাবে বিচ্ছিন্ন হন ফারিয়া ও অপু।
ফারিয়া ১৯৯০ সালের ৬ জানুয়ারি বাংলাদেশের সুনামগঞ্জে জন্মগ্রহণ করেন। পৈতৃক নিবাস চাঁদপুরে। তার বাবা পেশায় একজন ডাক্তার এবং মাতা গৃহিণী।
চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ ও ইস্টার্ন ইউনিভার্সিটি থেকে এইচএসসি ও স্নাতক সম্পন্ন করেন ফারিয়া।
২০১৮ সালে শবনম ফারিয়া ভালোবেসে বিয়ে করেছিলেন হারুনুর রশীদ অপুকে। তাদের সংসার টিকেছিল ১ বছর ৯ মাস।
- বিষয় :
- শবনম ফারিয়া
- অভিনেত্রী