ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ঘরে আসছে নতুন অতিথি, ক্যাটরিনার ভাইরাল ছবি ঘিরে জল্পনা তুঙ্গে

ঘরে আসছে নতুন অতিথি, ক্যাটরিনার ভাইরাল ছবি ঘিরে জল্পনা তুঙ্গে
×

ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৫ | ১৮:২৩ | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৫ | ১৮:২৫

বলিউডের জনপ্রিয় জুটি ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশলকে ঘিরে আবারও উঠেছে সুখবরের গুঞ্জন। বিয়ের পর থেকেই ভক্তদের প্রশ্ন- কবে তিন থেকে চার হবেন এই তারকা দম্পতি?

সম্প্রতি একটি ভিডিওতে ক্যাটরিনাকে ঢিলেঢালা সাদা পোশাকে ভিকির সঙ্গে দেখা যায় মুম্বাইয়ের ফেরি পোর্টে। সেই দৃশ্য দেখেই ভক্তদের ধারণা জন্মায়, অভিনেত্রী সম্ভবত মা হতে চলেছেন।

একটি বিজ্ঞাপনের শুটিং সেট থেকে ফাঁস হওয়া ছবিতে যেন মিলল নতুন ইঙ্গিত। ছবিটি ভাইরাল হতেই ভক্তদের প্রত্যাশা আরও বেড়ে গেছে- খুব শিগগিরই হয়তো ক্যাটরিনা-ভিকি জানাবেন তাঁদের প্রথম সন্তানের খবর। তবে আনুষ্ঠানিকভাবে এখনও কিছু জানানো হয়নি।

যদিও বলিউডের অদ্ভুত এক কুসংস্কারের কথাও এখানে জুড়ে দিচ্ছেন অনেকেই- ‘পোলকা ডট পরলেই নাকি মা হওয়ার ঘোষণা আসে’।

অনুশকা শর্মা, দীপিকা পাড়ুকোন থেকে শুরু করে কিয়ারা আডবানি পর্যন্ত, অনেকের ক্ষেত্রেই এই মিল খুঁজে পাওয়া গেছে। ক্যাটরিনার নতুন বছরের পোস্টেও তাকে দেখা গিয়েছিল পোলকা ডট পোশাকে।

সব মিলিয়ে ভক্তদের অপেক্ষা এখন শুধু একটাই- আনুষ্ঠানিক ঘোষণা। সূত্র: হিন্দুস্থান টাইমস।

আরও পড়ুন

×