ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

কোক স্টুডিওতে আসছে হাবিবের গান, সঙ্গে তাজিক গায়িকা মেহের

কোক স্টুডিওতে আসছে হাবিবের গান, সঙ্গে তাজিক গায়িকা মেহের
×

হাবিব ওয়াহিদ ও মেহের নিগার রুস্তম।

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৫ | ০৬:৪০

অবশেষে কোক স্টুডিও বাংলার সিজন-৩ এ আসছেন জনপ্রিয় সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ। জানা গেছে, আসন্ন গান ‘জাদু’-তে তার সঙ্গে কণ্ঠ মিলাবেন তাজিকিস্তানের খ্যাতনামা গায়িকা মেহের নিগার রুস্তম।

গত ২৩ আগস্ট হাশিম মাহমুদের ‘বাজি’ গান দিয়ে শুরু হয় কোক স্টুডিও বাংলা সিজন-৩। এরপর ১০ সেপ্টেম্বর প্রকাশিত হয় ‘লং ডিস্ট্যান্স লাভ’। দুটি গানই ইতোমধ্যে সংগীতপিপাসুদের মধ্যে দারুণ সাড়া ফেলেছে।

কোক স্টুডিও বাংলার অফিসিয়াল ফেসবুক পেজে সম্প্রতি দেওয়া একটি পোস্ট দর্শক-শ্রোতাদের উচ্ছ্বাস আরও বাড়িয়ে দিয়েছে। সেখানে লেখা হয়,‘কোক স্টুডিও বাংলার এই সিজনে গানের ম্যাজিক চলছেই। এরপর কে আসবে জাদু নিয়ে? এখনই অনুমান করুন!’ এ পোস্টের নিচে জনপ্রিয় শিল্পী প্রীতম হাসান মন্তব্য করেন—‘হাবিব ভাই’। এরপর থেকেই অনেকেই ধরে নিয়েছেন, নতুন গানটিতে থাকছেন হাবিব ওয়াহিদ।

প্রতীক্ষার অবসান ঘটবে আগামী ২৫ সেপ্টেম্বর। সেদিনই অন্তর্জালে উন্মোচিত হবে সিজন-৩ এর নতুন গান ‘জাদু’।

উল্লেখ্য, গত বছরের এপ্রিলে শুরু হয় কোক স্টুডিও বাংলার তৃতীয় সিজনের যাত্রা। এর আগে প্রকাশিত হয়েছে ‘তাতি’, ‘মালো মা’ এবং ওয়ারফেজ ব্যান্ডের জনপ্রিয় গান ‘অবাক ভালোবাসা’।

আরও পড়ুন

×