ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

সেই বেনিকে বিয়ে করলেন সেলেনা গোমেজ

সেই বেনিকে বিয়ে করলেন সেলেনা গোমেজ
×

সেলেনা গোমেজ ও বেনি ব্ল্যাঙ্কো। ছবি: এপি

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৫ | ১৩:৫১ | আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২৫ | ১৩:৫৩

শুরুতে বন্ধুত্ব, এরপর প্রেম। সম্পর্কের ব্যপ্তি এক দশকেরও বেশি সময়। অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন হলিউড তারকা সেলেনা গোমেজ এবং সংগীত প্রযোজক বেনি ব্ল্যাঙ্কো। শনিবার তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।

সেলেনা গোমেজ ইনস্টাগ্রামে বিয়ের দিনটির বিশেষ মুহূর্ত শেয়ার করেছেন। তিনি ছবি ও ভিডিও পোস্ট করে দিনটিকে স্মরণীয় করে রেখেছেন।

গোমেজ ও ব্ল্যাঙ্কোর পরিচয় হয়েছিল অনেক আগেই, যখন সেলেনা ছিলেন মাত্র ১৭ বছর বয়সী। মেয়ের সঙ্গীত ক্যারিয়ার শুরুতে বেনিরে সঙ্গে প্রথম দেখা করে দিয়েছিলেন গোমেজের মা। এরপর দ্রুতই তাদের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে।

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Selena Gomez (@selenagomez)

 

ব্ল্যাঙ্কো গোমেজের ২০১৫ সালের রিভাইভাল অ্যালবামের দুটি গান প্রযোজনা করেন। পরে ২০১৯ সালে ব্ল্যাঙ্কোর এক গানে অংশ নেন গোমেজ। ২০২৩ সালে তাঁদের আবার একসঙ্গে দেখা যায় সিঙ্গল সুন গানে। সেই বছরই তাঁরা প্রেমের সম্পর্কে জড়ান। অবশেষে ২০২৪ সালের ডিসেম্বরে বাগদান সারেন এই জুটি।

এই বছরের মার্চে মুক্তি পায় তাঁদের যুগল অ্যালবাম আই সেড আই লাভ ইউ ফার্স্ট-যেখানে আছে মোট ১৪টি গান। অ্যালবাম প্রকাশের আগে স্পটিফাই একটি ৩৩ মিনিটের কথোপকথন প্রকাশ করে, যেখানে দম্পতি তাঁদের সৃজনশীল প্রক্রিয়া নিয়ে আলোচনা করেন।

সেলেনা বলেন, ‘আমাদের প্রতিদিনের আলাপই অনেকটা গানের মতো হয়ে যেত। আমরা কখনোই ভেবে বসতাম না যে আজ গান লিখতে হবে। শুধু আড্ডা দিতাম আর গান তৈরি হয়ে যেত।’ সূত্র: ভ্যারাইটি।

আরও পড়ুন

×