বিএফডিসিতে এসে অঝোরে কাঁদলেন অভিনেতা ফকিরা
ইসমাইল হোসেন ফকিরা
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৫ | ১৯:৩১ | আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২৫ | ১৯:৩৫
ইসমাইল হোসেন ফকিরাকে মন্দ চরিত্রে দেখা গেলেও আজ বাস্তব জীবনে এক নির্মম গল্পের নায়ক তিনি। তিনবার স্ট্রোকের পর থেকে অসুস্থ ৭০০টির বেশি ছবির এই অভিনেতা। অসুস্থতা নিয়েও তার ছিল প্রিয় কর্মস্থল বাংলাদেশ চলচ্চিত্র কর্পোরেশনে [বিএফডিসি] এলেন তিনি।
আজ বিকেলে বিকেলে দুজন সহকর্মীর সহায়তায় চিরচেনা চলচ্চিত্র শিল্পী সমিতির অফিসের ভেতরে কাঁদতে কাঁদতে ঢুকেন এই অভিনেতা। ফিরোজা রঙের গেঞ্জি ও কালো প্যান্ট পড়া অসহায় ফকিরাকে দেখে এসময় সহকর্মীরা চোখের পানি ধরে রাখতে পারেনি।
এক বছর ধরে তিনি প্রায় কথা বলতে পারেন না ফকিরা। চোখ দিয়ে শুধু পানি ঝরে, মাঝেমধ্যে শিশুর মতো কিছু অস্পষ্ট আওয়াজ করেন। শুধু মানুষের মুখ চিনতে পারেন। এফডিসিতে এসে ফ্যাল ফ্যাল করে তিনি তাকিয়ে রইলেন তিনি।
চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনির্বাহী সদস্য সনি রহমান সম্প্রতি ফকিরার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন ঢাকার মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে। তখনই এফডিসিতে আসার ইচ্ছার কথা জানান ফকিরা।
সনি রহমান বলেন, ‘ফকিরা ভাই প্রতিদিন এফডিসিতে আসা লোক। অনেকদিন এফডিসিতে তাঁর পা পড়ে না। গতকাল তাকে শিল্পী সমিতিতে নিয়ে আসা হয়েছিল। ইশারা ইঙ্গিতে সবার কাছে ক্ষমা চাইলেন তিনি। দোয়াও চাইলেন। ভাইকে দেখে মনটা ভেঙে গেল। তাকে এ অবস্থায় দেখে আমরা চোখের পারি ধরে রাখতে পারিনি।’
একসময় রেস্তোরাঁ ব্যবসা ছেড়ে অভিনয়ে ঝুঁকে পড়েছিলেন ফকিরা। অভিনয়ের পাশাপাশি ফাইটার হিসেবেও তাঁর সুনাম ছিল। সেই ব্যস্ত অভিনেতা করোনার পর থেকেই সিনেমা থেকে একেবারে দূরে সরে যান। মূলত সেই সময় থেকে অসহায় জীবনযাপন করছেন তিনি। ফকিরার স্ত্রী, এক কন্যা ও এক পুত্রসন্তান রয়েছে। চিকিৎসা ও সংসারের খরচ সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে পরিবারকে।
