ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

নতুন আঙ্গিকে বুলবুল আহমেদের ‘দেবদাস’ সিনেমার গান

নতুন আঙ্গিকে বুলবুল আহমেদের ‘দেবদাস’ সিনেমার গান
×

তাহসিন ফারজানা তিলোত্তমা

বিনোদন ডেস্ক

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৫ | ২০:০৬

দুর্গাপূজা উপলক্ষে প্রকাশিত হলো সিলন টির বিশেষ আয়োজন ‘মহানায়কের গান’ দ্বিতীয় মৌসুমের দ্বিতীয় গান। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অমর সৃষ্টি ও নায়ক বুলবুল আহমেদ অভিনীত ‘দেবদাস’ সিনেমার ‘জনম জনম ধরে প্রেম পিয়াসী’ গানটি নতুন আঙ্গিকে দর্শকের সামনে এলো।

‘মহানায়কের গান’ দ্বিতীয় মৌসুমে থাকছে ছয়টি গান। সবগুলো গানেই কণ্ঠ দিয়েছেন মহানায়ক বুলবুল আহমেদের কন্যা তাহসিন ফারজানা তিলোত্তমা।

এর আগে বুলবুল আহমেদের জন্মদিন উপলক্ষে গত ৪ সেপ্টেম্বর প্রকাশিত প্রথম গান প্রকাশ করা হয়ে। ‘সঙ্গিনী’ চলচ্চিত্রের ‘দুটি মন যখন কাছে এল’ ইতোমধ্যে দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। গানটির গীতিকার গাজী মাজহারুল আনোয়ার, সুরকার আজাদ রহমান।

দ্বিতীয় মৌসুমে আরও থাকছে ‘হাজার মনের কাছে প্রশ্ন রেখে’, ‘জন্ম থেকে জ্বলছি মাগো’, ‘আবার দুজনে দেখা হল’, ‘দুঃখ ভালোবেসে প্রেমের খেলা খেলতে হয়’।

দ্বিতীয় গান আজ থেকে দেখা যাবে সিলন টির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে।

নতুন এই পরিবেশনার মাধ্যমে কিংবদন্তি অভিনেতা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব বুলবুল আহমেদ আবারও দর্শকদের স্মৃতিতে নতুনভাবে ফিরে আসবেন বলে মনে করেন আয়োজকরা।

২০১৩ সালে বাবার অভিনীত গান নিয়ে ‘মহানায়কের গান’ শিরোনামে একটি অ্যালবাম প্রকাশ করেছিলেন তিলোত্তমা। পরে গানগুলো সিলন টি কর্তৃপক্ষের নজরে আসে। ২০২৩ সালে প্রকাশিত হয় ‘মহানায়কের গান’–এর প্রথম মৌসুম।

আরও পড়ুন

×