ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

‘নিদ্রাসুর’-এ মানসিক চিকিৎসক রুনা খান

‘নিদ্রাসুর’-এ মানসিক চিকিৎসক রুনা খান
×

নিদ্রাসুর সিনেমার একটি দৃশ্যে রুনা খান

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৫ | ১৭:২০ | আপডেট: ০৫ অক্টোবর ২০২৫ | ১৭:২৯

ঘুম, শান্তির ঘুমের জন্য মানুষ সর্বাত্মক চেষ্টা করে কিন্তু বিভিন্ন কারণে মানুষ ঘুমাতে পারে না। ফলে বিভিন্ন মানসিক ও শারীরিক সমস্যা তৈরি হয় এবং জীবন দুর্বিষহ হয়ে ওঠে। এ রকম একজন ঘুমহীন মানুষের গল্প নিয়ে নির্মিত হয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘নিদ্রাসুর’।

এই ঘুমহীন মানুষের চরিত্রে অভিনয় করেছেন ওমর মালিক। এ ছাড়া এই চলচ্চিত্রে আরও অভিনয় করেছেন রুনা খান, ইকবাল হোসেন, সঞ্চিতা দত্ত, আশিক সরকার ও কাকন চৌধুরী।

অভিনেতা ওমর মালিক বলেন, ‘নির্মাতা বয়াতির সঙ্গে দীর্ঘদিন এর পরিচয় তাঁর কাজ আমি পছন্দ করি, এক সঙ্গে কাজ হয় হয় করে আর হয়ে ওঠেনি। কিন্তু নিদ্রাসুর এর গল্প আমাকে এতটাই আকৃষ্ট করেছে যে, সব প্রতিকূলতা মোকাবিলা করে কাজটি শেষ করেছি। আশা করছি, দেশ ও দেশের বাইরের বিভিন্ন চলচ্চিত্র উৎসব এবং দর্শকদের মন জয় করবে চলচ্চিত্রটি।’

অভিনেত্রী রুনা খান গণমাধ্যমকে বলেন, ‘আমি অভিনয় করেছি মনোচিকিৎসক অনন্যার চরিত্রে। এমন চরিত্রে এবারই প্রথম কাজ করা হলো। সিনেমায় পরিচালক আমাদের শহুরে যান্ত্রিক জীবনের একটা গভীর সংকটের দিকে ফোকাস করেছেন। সিনেমার বিষয় নির্বাচনটা আমার বেশ ভালো লেগেছে।’

জাহাঙ্গীর হোসেন আপনের গল্পে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি নির্মাণ করেছেন সোহেল রানা বয়াতি। 

চলচ্চিত্রটি নিয়ে বয়াতি বলেন, ‘চলচ্চিত্র নির্মাণ করা আমার মূল লক্ষ্য। আমার ক্যারিয়ার শুরু হয় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ দিয়ে। দীর্ঘদিন পর স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করে বেশ আনন্দ পেয়েছি। পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের পাশাপাশি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ অব্যাহত রাখতে চাই। প্রতিনিয়ত মানুষের গল্প তুলে ধরার ইচ্ছা রয়েছে। শিগগিরই চলচ্চিত্রটি দেশি-বিদেশি চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হবে।’

আরও পড়ুন

×