বাবা হলেন আরবাজ খান
আরবাজ খান ও সুরা খান
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৫ | ১৮:৩৬
দ্বিতীয় সন্তানের বাবা হলেন বলিউড সুপারস্টার সালমানের ভাই অভিনেতা আরবাজ খান। রোববার কন্যাসন্তানের জন্ম দিয়েছেন আরবাজ-পত্নী সুরা খান।
শনিবার রাতে মুম্বাইয়ের খর এলাকার একটি হাসপাতালে ভর্তি হন সুরা। হাসপাতালের বাইরে আরবাজ-সুরা পাপারাজ্জিদের ক্যামেরাবন্দি হন। সেসময় ফোনে ব্যস্ত ছিলেন আরবাজ খান।
বেশ কয়েকদিন আগেই সুরার জমজমাট সাধের অনুষ্ঠান হয়। সেখানে উপস্থিত ছিলেন সালমান খান, সোহেল খান, আরহান খান, অর্পিতা খান ও আরবাজ খান প্রমুখ। এদিন হলুদ রঙের ম্যাচিং পোশাকে সেজেছিলেন সুরা ও আরবাজ।
মালাইকা অরোরার সঙ্গে বিবাহবিচ্ছেদ, জর্জিয়া আন্দ্রিয়ানির সঙ্গে প্রেমে ভাঙনের তিক্ততা ভুলে ২০২৩ সালে দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসেন আরবাজ খান। পেশায় বলিউডের মেকআপ আর্টিস্ট সুরাকে দ্বিতীয়বার বিয়ে করেন আরবাজ। দ্বিতীয় স্ত্রী সুরা খানের সঙ্গে তার ২৩ বছরের ফারাক!
- বিষয় :
- আরবাজ খান
