করোনাক্রান্ত মায়ের জন্য প্লাজমা খুঁজছেন বিজরী
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ২৯ জুলাই ২০২০ | ০৩:১৩ | আপডেট: ২৯ জুলাই ২০২০ | ০৩:১৩
অভিনেত্রী বিজরী বরকতুল্লাহ মা নৃত্যশিল্পী জিনাত বরকতুল্লাহ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। রাজধানীর গ্রিন লাইফ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি আছেন তিনি। মাকে সুস্থ করতে অভিনেত্রী বিজরী বি পজিটিভ প্লাজমা খুঁজেছেন।
বেশ কয়েকবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পরিচিতদের অনুরোধ করেছেন, করোনাজয়ী কেউ থাকলে যেন অতিসত্তর যোগাযোগ করেন।
বিজরী বলেন, ‘এতটা অসহায় আগে কখনো লাগেনি। কী করব ভেবে পাচ্ছি না। যত দ্রুত সম্ভব আমার মায়ের জন্য প্লাজমা প্রয়োজন। এই সময় কেউ সাহায্য করলে কৃতজ্ঞ থাকব।’ নৃত্যশিল্পী হিসেবে জিনাত বরকতুল্লাহ শিল্পকলা একাডেমি, ইউনেসকো পুরস্কারসহ আন্তর্জাতিক বেশ কিছু পুরস্কার পেয়েছেন।
এদিকে কণ্ঠশিল্পী রবি চৌধুরীও করোনা আক্রান্ত হোন। তাকে সুস্থ করতে আরেক কণ্ঠশিল্পী রাফসান মান্নান প্লাজমা দিয়েছেন।