টিভিতে আজ সুন্দরীদের সুপারস্টার হয়ে ওঠার গল্প
‘লাক্স সুপারস্টার’ প্রতিযোগিতার প্রতিযোগিরা। ছবি: কর্তৃপক্ষ
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৫ | ১৪:২২
প্রতিভা ও গ্লামারে সুপারস্টার হয়ে ওঠার জার্নির সেরা গল্পগুলো তুলে ধরা হচ্ছে চ্যানেল আইয়ের পর্দায়। প্রতি শুক্রবার রাত সাড়ে ৯টায় প্রচার হচ্ছে এই প্রতিযোগিতার পর্বগুলো। পাশাপাশি দর্শক এ আয়োজন দেখার সুযোগ পাচ্ছেন লাক্স বাংলাদেশ-এর ইউটিউব ও ফেসবুক পেইজে।
সাত বছর পর আবারও পর্দায় ফিরছে দেশের অন্যতম জনপ্রিয় রিয়েলিটি শো ‘লাক্স সুপারস্টার’। আয়োজকদের কথায়, প্রতিযোগিতার এই দশম আসর সাজানো হয়েছে বিস্তৃত পরিসরে এবং সময়ের চাহিদা অনুযায়ী। নতুন এই মৌসুমে তারা খুঁজছেন এমন প্রতিযোগীদের যাদের আছে অভিনয়ের প্রতি গভীর আগ্রহ, নিজস্ব স্টাইলের ভাবনা এবং কনটেন্ট নির্মাণে সৃজনশীলতা।
তিনটি বিষয়কে এবারের বিচার-প্রক্রিয়ার মূল স্তম্ভ হিসেবে ধরা হয়েছে–অভিনয়, স্টাইলিং এবং কনটেন্ট মেকিং।
- বিষয় :
- বিনোদন নিউজ
