ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

দুই ভাষায় আসছে ‘এই অবেলায়’ গানের সিকুয়েল

দুই ভাষায় আসছে ‘এই অবেলায়’ গানের সিকুয়েল
×

‘এই অবেলায়- ২’ গানের পোস্টার। ছবি: শিরোনামহীনের সৌজন্যে

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৫ | ১৭:১৭ | আপডেট: ২৭ অক্টোবর ২০২৫ | ১৭:১৮

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে শিরোনামহীন ঘোষণা করলো তাদের জনপ্রিয় গান ‘এই অবেলায়’-এর সিকুয়েল ‘এই অবেলায়- ২’। এটি ব্যান্ডের সর্বশেষ অ্যালবাম ‘বাতিঘর’-এর শেষ গান হিসেবে মুক্তি পাচ্ছে আগামী ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে।

গানটির মিউজিক ভিডিও ধারণ করা হয়েছে থাইল্যান্ডের মনোরম বিভিন্ন লোকেশনে। ভিডিওটির প্রযোজনায় সহযোগিতা করেছে খ্যাতনামা স্থাপনা নির্মাণ প্রতিষ্ঠান দি প্রিমিয়াম হোমস লিমিটেড। গানটি একই দিনে বাংলা ও ইংরেজি-দুই ভার্সনেই প্রকাশ পাবে।

‘এই অবেলায় ২’ গানের কথা লিখেছেন জিয়াউর রহমান, সুর ও মিউজিক ভিডিও পরিচালনা করেছেন কাজী আহমেদ শাফিন।

ভিডিওটিতে মডেল হিসেবে থাকছেন জনপ্রিয় উপস্থাপক ও অভিনেত্রী নীল হুরেরজাহান। এছাড়া কিছু দৃশ্যে অভিনেতা তৌসিফ মাহবুবকে স্থিরচিত্রে দেখা যাবে। গানটির অফিসিয়াল টিজার ইতোমধ্যে প্রকাশিত হয়েছে শিরোনামহীনের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে।


‘এই অবেলায়- ২’ গানের সাইনিং। ছবি: ছবি: শিরোনামহীনের সৌজন্যে

এছাড়াও, আজ মুক্তি পাচ্ছে ‘বাতিঘর’ অ্যালবামের নবম গান ‘ক্লান্ত কফিশপ’। গানটির কথা ও সুর করেছেন শেখ ইশতিয়াক, এটি শিরোনামহীনের তার প্রথম গান নির্মাণ কাজ। মিউজিক ভিডিওটি প্রকাশিত হবে শিরোনামহীনের ইউটিউব চ্যানেলে সন্ধ্যা ৭টায়।

ক্লান্ত কফিশপ মুক্তির পরই কানাডার উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন শিরোনামহীন সদস্যরা। এটাই শিরোনামহীনের প্রথম কানাডা সফর। ব্যস্ত সময়ের মাঝেই ক্রমাগত গান রিলিজ চালিয়ে যাচ্ছে শিরোনামহীন।

আরও পড়ুন

×