ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

সমালোচনা কীভাবে এড়িয়ে যান সারা

সমালোচনা কীভাবে এড়িয়ে যান সারা
×

সারা আলি খান। ছবি: অভিনেত্রীর ইন্সটাগ্রাম থেকে সংগৃহীত

বিনোদন ডেস্ক

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৫ | ১৯:১২

তারকার সন্তান হওয়ায় দর্শক সমালোচনা হয়ে উঠেছে নিত্যদিনের বিষয়। তারপরও সারা আলি খান সবসময় সমালোচনাকে মাথা পেতে নিয়েছেন। যেসব বিষয় নিয়ে লোকে কটু কথা বলছে, চেষ্টা করেছেন তা শোধরে নেওয়ার। স্বজনপোষণের বিষয়টি দূরে ঠেলে দিয়ে এমন কিছু করে দেখাতে চেয়েছেন, যা হয়ে উঠবে সমালোচনার মোক্ষম জবাব। আর সেই চেষ্টাতেই আজ বলিউডের সফল অভিনেত্রীদের একজন হয়ে উঠেছেন বলে দাবি সারা আলি খানের।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার সূত্রে জানা গেছে, ক্যারিয়ারের সাফল্য নিয়ে এতদিন আলাদা করে কোনো কথা না বললেও এবার নিজের বিষয়ে মুখ খুলেছেন। সারা বলেছেন, ‘আমি নিজেকে বারবার মনে করাই যে, আমার কাজের সমালোচনা আমাকে শিখতে, বড় হতে, উন্নতি করতে সাহায্য করবে। আমি সেটার সম্মান করি।’ 

কিন্তু, সমালোচনা তো অনেক সময়েই কটাক্ষের রূপেও ধেয়ে আসে, তখন? এবার জবাবে অভিনেত্রী বলেছেন, ‘আক্রমণ যদি ব্যক্তিগত হয় বা মনে হয় তাঁকে ছোট করার চেষ্টা করছে, তখন সেগুলি নিজের মনে প্রবেশ করতে দেন না।’


সারা আলি খান। ছবি: অভিনেত্রীর ইন্সটাগ্রাম থেকে সংগৃহীত

সারার কথায়, “সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমি কে, কী আমার মূল্যবোধ, আমার উদ্দেশ্য এবং যারা আমাকে পর্দার বাইরে চেনেন, তাদের সঙ্গে একাত্ম হয়ে থাকা।’

সারা তারকাসন্তান। নিজেও অভিনেত্রী। ফলে খ্যাতির আলো সারা আলি খানের কাছে নতুন বিষয় নয়; কিন্তু সেই সঙ্গে আসে বিড়ম্বনাও।

অভিনেত্রী বলেন, ‘খ্যাতির সঙ্গেই সারাক্ষণ ‘ট্রোল’ বা সমালোচনা যেন বিনামূল্যেই হাজির হয়। বিশেষত তা যদি ব্যক্তিগত আক্রমণ হয়, তাহলে যে কোনো মানুষের মনোবল ভেঙে যেতে পারে। আপনি যদি সমাজের পরিচিত মুখ হন, তাহলে চারদিক থেকে প্রচুর মতামত আসে। তা আপনি চান আর না চান। তবে সময়ের সঙ্গে সঙ্গে আমিও নিজের মনে একটা ছাঁকনি তৈরি করতে সক্ষম হয়েছি।’


সারা আলি খান। ছবি: অভিনেত্রীর ইন্সটাগ্রাম থেকে সংগৃহীত

প্রসঙ্গত, সাইফ আলি খান ও অমৃতা সিংহের মেয়ে সারা বলিউডে পা রাখেন ২০১৮ সালে। প্রথম ছবি ‘কেদারনাথ’। এরপর একে একে ‘সিম্বা’, ‘কুলি নং ১’, ‘অতরঙ্গী রে’, ‘জরা হটকে জরা বাঁচকে’র মতো নানা ধরনের ছবিতে অভিনয় করেছেন। কাজের মাধ্যমে বলিউডে নিজের জায়গা তৈরি করেছেন অভিনেত্রী।

আরও পড়ুন

×