ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর
×

শাবনূর তার ছেলে আইজান। ছবি: নায়িকার ফেসবুক থেকে সংগৃহীত

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০১ নভেম্বর ২০২৫ | ১৬:১৪

কেউ ভূতের সাজে, কেউ মুখোশ পরে আবার কেউ কুমড়ার লণ্ঠন হাতে রাস্তায় নেমে আনন্দ করেন। উপলক্ষ হ্যালোইন উৎসব। পশ্চিমা দেশগুলোতে ৩১ অক্টোবর দিনটি নানা আয়োজনে উদ্‌যাপন করা হয়। এখন এই উৎসবে দেখা যায় বাংলাদেশি তারকারাও। এ উৎসবে অংশ নিতে দেখা গেল ঢালিউডের তারকাদেরও; তাদের চিত্রনায়িকা শাবনূর ও অপু বিশ্বাস। 

শুক্রবার সন্ধ্যায় নিজের ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে তিনটি ছবি প্রকাশ করেন শাবনূর। বর্তমানে তিনি রয়েছেন অস্ট্রেলিয়ায়; সেখান থেকেই ধরা দেন নিজেদের।

ছবিগুলোতে দেখা যাচ্ছে, একমাত্র ছেলেকে সঙ্গে নিয়ে ভূতের সাজে অংশ নিয়েছেন নায়িকা; তাদের সঙ্গে কাউকে দেখা যায় মমি রূপে, আবার কাউকে জম্বি রূপে। বলা বাহুল্য, ভয়ংকর সাজের সঙ্গে মজায় মেতে ওঠেন তারা।

 

ক্যাপশনে মজা করে শাবনূর লিখেছেন, ‘আমি সাধারণ মা নই, আমি একজন দুর্দান্ত মা, যিনি একজন ডাইনিও! হ্যালোইনের শুভেচ্ছা বাচ্চারা! এটা শুধুমাত্র মজা করার জন্য!’

প্রতি বছর ৩১ অক্টোবর বিশ্বের অনেক দেশেই উদ্‌যাপন করা হয় হ্যালোইন উৎসব। পশ্চিমা বিশ্বে বছরের এ সময়কে মৃতদের স্মরণ করার জন্য উৎসর্গ করা হয়েছে। তাদের বিশ্বাস, এ রাতেই মৃতদের আত্মা পৃথিবীতে ফিরে আসে।

আরও পড়ুন

×