ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

রিয়াকে অপমান করায় ক্ষেপে গেলেন নুসরাত

রিয়াকে অপমান করায় ক্ষেপে গেলেন নুসরাত
×

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০২ আগস্ট ২০২০ | ০৮:২৩ | আপডেট: ০২ আগস্ট ২০২০ | ০৮:২৫

সুশান্তের মৃত্যুরহস্য আরও জটিল থেকে জটিল আকার ধারণ করেছে৷ আর এই জটিলতার মধ্যে পড়েছেন সুশান্তের বান্ধবী রিয়া চক্রবর্তীও। রিয়ার পাশাপাশি, কিছু লোক সামাজিক মাধ্যমে বাঙালি নারীদের নিয়েও কদর্য আক্রমণ করা শুরু করেছেন। এ দেখে আর নিজের ক্ষোভ সামলাতে না পেরে এদের বিরুদ্ধে সরব হলেন, তৃণমূল সাংসদ, তথা অভিনেত্রী নুসরত জাহান।

জিনিউজের প্রতিবেদন বলছে,  সামাজিক যোগাযোগ মাধ্যমে এক নেটিজেন রিয়া চক্রবর্তীর নাম টেনে বাঙালি মেয়েদের থেকে সাবধান হতে বলেন৷ অন্যদিকে, বলেন রিয়ার হাত ধরে বাংলা নাকি জনপ্রিয় হলো ৷ আর এতেই রীতিমতো রেগে গেলেন নুসরাত ৷

অপরজন লেখেন, ''বাঙালি মেয়েরা জানে কীভাবে পুরুষদের উপর আধিপত্য বিস্তার করতে হয়। ওরা মাছ ধরে, তাই উচ্চ আয়যুক্ত ছেলেদেরও ধরতে জানে।'' 

এহেন নোংরা আক্রমণের জবাব দিতেও ছাড়েননি নুসরাত।তিনি  লিখেছেন, ''আমরা বাঙালি মেয়েরা ভাল রান্না করেও তাক লাগাতে জানি। নিজেদের স্বার্থসিদ্ধির জন্য একটা সম্প্রদায়ের বিরুদ্ধে কথা বলো বন্ধ করুন! আপনি বোধহয় এখনও মাছ, মশলা, মিষ্টি চেখে দেখেননি না?''

আরও পড়ুন

×