ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

গানে গানে মন্ট্রিয়েল মাতালেন কুমার শানু-সাধনা সারগাম

গানে গানে মন্ট্রিয়েল মাতালেন কুমার শানু-সাধনা সারগাম
×

‘আনফরগেটেবল ৯০’স’ নামে অনুষ্ঠানে কুমার শানু। ছবি: সমকাল

কানাডা প্রতিনিধি

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৫ | ১৫:৫৩ | আপডেট: ১১ নভেম্বর ২০২৫ | ১৫:৫৪

গানে গানে কানাডার দ্বিতীয় বৃহত্তম শহর মন্ট্রিয়েল মাতালেন বলিউড সংগীতশিল্পী কুমার শানু ও সাধনা সারগাম। সম্প্রতি মন্ট্রিয়েলের সেইন্ট ডেনিস থিয়েটার হলে আয়োজিত ‘আনফরগেটেবল ৯০’স’ নামে অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশিসহ স্থানীয়রা অংশ নেন।

‘আনফরগেটেবল ৯০’স’-এর আয়োজক বাংলাদেশি বংশোদ্ভুত তরুণ সংগঠক ও ব্যবসায়ী তানভীর আহমেদ। ২০১০ সাল থেকে শিল্পীদের নিয়ে ধারাবাহিকভাবে কাজ করে চলেছেন তিনি।

এর আগে বাংলাদেশের রুনা লায়লা, বালাম, হাবিব, প্রিতম হাসান, কেয়া পায়েল, বিদ্যা সিনহা মীম, সাদিয়া ইসলাম মৌ, মেহজাবীন চৌধুরী, পারসা ইভানা, ব্যাচেলর পয়েন্টের কাবিলা, মিশু সাব্বির, পাকিস্তানের আতিফ আসলাম, ভারতের শ্রেয়া ঘোষাল, সুনিধি চৌহানকে নিয়ে একাধিক অ্যাওয়ার্ড ও সংগীতানুষ্ঠানের আয়োজন করেছেন তানভীর। এরই ধারাবাহিকতায় এবার যোগ দেন কুমার শানু ও সাধনা সারগাম।

তানভীর আহমেদ বলেন, ‘নানা ধর্ম-বর্ণ ও সংস্কৃতির মিলনভূমি উত্তর আমেরিকার কানাডা ও যুক্তরাষ্ট্র। বিভিন্ন সংস্কৃতির মিলনভূমিতে যেন বাংলা সংস্কৃতি স্বমহিমায় অবস্থান করে নিতে পারে, সেই জন্যই আমরা প্রতিবছর একের পর এক এসব অনুষ্ঠানের আয়োজন করছি। পাশাপাশি সংস্কৃতি অঙ্গনের (সংগীত–অভিনয়শিল্পী) বড় বাজার তৈরির কাজও করে চলেছি।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশের নানা ক্ষেত্রের বিশিষ্টজনসহ গুণীদের কানাডায় তুলে ধরে পুরস্কৃত করছি। সংগীত ও অভিনয়শিল্পীসহ বাংলাদেশের সংস্কৃতি অঙ্গনের জনপ্রিয় শিল্পী–সাহিত্যিকদের অ্যাওয়ার্ড ও সম্মাননা তাঁদের হাতে তুলে দিচ্ছি। এ প্রয়াস অব্যাহত থাকবে।’

আরও পড়ুন

×