ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

আবারও ফুয়াদের সুরে কনার গান

আবারও ফুয়াদের সুরে কনার গান
×

ফুয়াদ ও কনা।

সমকাল ডেস্ক

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৫ | ১৩:০৫

অনেক দিন পর ফুয়াদ আল মুক্তাদির ও দিলশাদ নাহার কনা একসঙ্গে ভিন্ন ধাঁচের গান তৈরি করেছেন। এই সংগীত পরিচালক-শিল্পী জুটির নতুন এই গানের শিরোনাম ‘ভিতর ও বাহিরে’। এর কথা লিখেছেন আবদার রহমান। সুর ও সংগীতায়োজন করেছেন ফুয়াদ আল মুক্তাদির। মিউজিক ভিডিও নির্মাণ করেছে কাইনেটিক টিম। 

আগামীকাল শিল্পী কনার নিজস্ব ইউটিউব চ্যানেলে গানটি ভিডিও আকারে প্রকাশ করা হবে। এ আয়োজন নিয়ে কনা বলেন, ‘‘ক্যারিয়ারের শুরু থেকে ফুয়াদের সঙ্গে কাজে যাচ্ছি। তাঁর সুর ও সংগীতায়োজনে অ্যালবাম থেকে শুরু করে একক গান, প্লেব্যাক এমনকি বিজ্ঞাপনের জিঙ্গেলেও কণ্ঠ দিয়েছি; যার ভাগ গান এখনও শ্রোতা মুখে ফিরছে। নতুন কিছু তৈরিতে আমাদের বোঝাপড়াও দারুণ। সুবাদেই শ্রোতার প্রত্যাশা ‘ভিতর ও বাহিরে’র মতো আরেকটি ভিন্ন ধাঁচের আয়োজন সম্ভব হয়েছে। 

এটি আমার ভীষণ পছন্দের একটি গান। অনেক দিন আগে রেকর্ড করা হলেও গানটি প্রকাশ করা হয়নি। শুরু থেকেই চাইছিলাম, গানের সঙ্গে মিল রেখে চমকপ্রদ একটি মিউজিক ভিডিও নির্মাণ করে গানটি প্রকাশ করতে। এ কারণে মিউজিক ভিডিওর জন্য গান প্রকাশে খানিকটা সময় নেওয়া। অবশেষে পরিকল্পনামাফিক একটি মিউজিক ভিডিও তৈরি করতে পেরেছি আমরা। এখন শুধু প্রকাশের অপেক্ষা। কথা, সুর, সংগীত, গায়কি, ভিডিও নির্মাণ সব মিলিয়ে এ আয়োজন দর্শক-শ্রোতার ভালো লাগবে বলেই আশা করছি।’ এই গান নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন সংগীত পরিচালক ফুয়াদ আল মুক্তাদির নিজেও।

এদিকে একক গানের প্রকাশনা ছাড়াও আরও কিছু নতুন আয়োজন তুলে ধরতে ব্যস্ত রয়েছেন ফুয়াদ ও কনা দুজনেই। ফুয়াদ বর্তমানে যুক্তরাষ্ট্রে থেকে নিজের কাজ গুছিয়ে নিচ্ছেন। অন্যদিকে কনা একক ও দ্বৈত গান ছাড়াও নিয়মিত প্লেব্যাক, জিঙ্গেল রেকর্ডিং ও স্টেজ শো করে যাচ্ছেন।
 

আরও পড়ুন

×