ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

গুঞ্জনের অবসান, সত্যাটা জানিয়ে দিলেন সোনম কাপুর

গুঞ্জনের অবসান, সত্যাটা জানিয়ে দিলেন সোনম কাপুর
×

সোনম কাপুর। ছবি: ইন্সটাগ্রাম থেকে

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২০ নভেম্বর ২০২৫ | ১৬:১৭ | আপডেট: ২০ নভেম্বর ২০২৫ | ১৬:৪৯

কিছুদিন আগেই একটি ছবি ঘিরে গুঞ্জন উঠেছিল, দ্বিতীয়বার মা হতে চলেছেন বলিউড অভিনেত্রী সোনম কাপুর। নিজের মুখে তখন কিছু না বলায় বিষয়টি নিয়ে তৈরি হয় ধোঁয়াশা। এবার অনবদ্য স্টাইলে সোনাম নিজেই প্রকাশ্যে নিয়ে এলেন সুখবর। অর্থাৎ দ্বিতীয়বারের মতো মা হতে চলেছেন অনিল কন্যা।

২০ নভেম্বর দুপুরে সোনাম কাপুর তার অফিসিয়াল সোশ্যাল হ্যান্ডেলে পোষ্টে বেবি বাম্পের ছবি প্রকাশ করে  সুখবরটি ভাগ করে নেন।

এদিন নিজের একগুচ্ছ ছবি শেয়ার করেন সোনম। ছবিতে অভিনেত্রীকে গোলাপি রঙের স্কার্ট ও টপ পরিহিত অবস্থায় দেখা যায়। দুহাতে আগলে রেখেছেন নিজের স্ফীতোদর। ক্যাপশনে ছোট করে লিখেছেন, ‘মা’।

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Sonam A Kapoor (@sonamkapoor)

 

সোনমের এই খুশির খবরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন তার স্বামী আনন্দ আহুজাও। স্ত্রীর ছবিতে খুনসুটি করে মন্তব্য করেছেন, ‘এবার দ্বিগুণ ঝামেলা।’ পরক্ষণেই আবার ভালোবাসা প্রকাশ করে লিখেছেন, ‘তুমি একজন সুন্দরী মা।’

সোনম ও আনন্দ দম্পতির প্রথম সন্তান বায়ুর বয়স এখন তিন বছর। প্রথম সন্তান জন্মের পর থেকেই নিজেকে অভিনয় জগত থেকে কিছুটা সরিয়ে রেখেছিলেন সোনম। সন্তানের দায়িত্ব ও মাতৃত্ব উপভোগ করতেই এই বিরতি।

সর্বশেষ ২০২৩ সালে ক্রাইম-থ্রিলার ছবি ‘ব্লাইন্ড’-এ দেখা গিয়েছিল তাকে। ‘দ্য জোয়া ফ্যাক্টর’-এর দীর্ঘ ছয় বছর পর সেটিই ছিল তার কামব্যাক সিনেমা। সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

আরও পড়ুন

×