ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ঢাকায় ছিল সম্পর্কের গুঞ্জন, সুদূর আমেরিকায় একসঙ্গে জায়েদ-মাহি

ঢাকায় ছিল সম্পর্কের গুঞ্জন, সুদূর আমেরিকায় একসঙ্গে জায়েদ-মাহি
×

নিউইয়র্কের সেন্ট্রাল পার্কে মাহিয়া মাহি-জায়েদ খান। ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২০ নভেম্বর ২০২৫ | ১৮:৪৪ | আপডেট: ২০ নভেম্বর ২০২৫ | ২০:৩১

সিনেমার চেয়ে ব্যক্তিগত বিষয়ে নিয়ে বেশি আলোচিত চিত্রনায়ক জায়েদ খান ও চিত্রনায়িকা মাহিয়া মাহি। একটা সময় তাদের প্রেমের গুঞ্জন বেশ জোরালো ছিল। তবে উভয়েই এ সম্পর্ককে অস্বীকার করে আসছেন। এরই মধ্যে দুজনকে দেখা গেলো যুক্তরাষ্ট্রে নিউইয়র্কের সেন্ট্রাল পার্কে। তাদের ছবি প্রকাশ্যে আসতেই অনেকেই প্রশ্ন তুলছেন- আবারও কি তারা সম্পর্কে জাড়ালেন?

জায়েদ খান জানান, মাহির সঙ্গে তার প্রেমের খবরটা ভুয়া। আগেও সেটা বলেছি। আমরা শুধু সহকর্মী। এসব নিয়ে কথা বলার মতোও কিছু নাই।

নিউইয়র্কের সেন্ট্রাল পার্কে ছবি প্রসঙ্গে জায়েদ খান বলেন, ‘যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহর থেকে প্রকাশিত ঠিকানা টিভিতে ‘ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’ শীর্ষক টক শোতে এবারের পর্বে অতিথি হয়েছেন মাহিয়া মাহি। সে কারণেই দুজনের এক হওয়া।’

তিনি আরও বলেন, ‌‘মাহি ক্যারিয়ারের নানা চড়াই-উতরাইয়ের গল্পের পাশাপাশি ব্যক্তিজীবন নিয়েও কথা বলেছে। এটি শুক্রবার বাংলাদেশ সময় রাত ৮টায় প্রচার হবে। আশা করি, বরাবরের মতো এই পর্বটিও সবার ভালো লাগবে।’

চলচ্চিত্রের পাশাপাশি রাজনীতিতে যুক্ত ছিলেন জায়েদ খান। আওয়ামী লীগ সরকারের পতনের আগে ২৫ জুন দেশ ছাড়েন তিনি। এখনও তিনি অবস্থান করছেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে। সেখানেই যুক্ত হয়েছেন ‘ঠিকানা টিভি’র সঙ্গে।

এদিকে ‘ভালোবাসার রঙ’ দিয়ে চলচ্চিত্রে অভিষেক হয় মাহির। ক্যারিয়ারে দর্শকদের অসংখ্য ভালো ভালো সিনেমা উপহার দিয়েছেন। সিনেমায় ক্যারিয়ারের পাশাপাশি রাজনীতিতেও যোগ দিয়ে সংসদ নির্বাচন করে হেরে যান তিনি। আওয়ামী লীগ সরকার পতনের পর কিছু দিন আড়ালে থেকে চলতি বছরের জুন মাসে যুক্তরাষ্ট্রে পাড়ি দেন মাহিয়া মাহি।

আরও পড়ুন

×