ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

মহিলা সমিতিতে আজ জলের গানের পরিবেশনা

মহিলা সমিতিতে আজ জলের গানের পরিবেশনা
×

জলের গান ব্যান্ডের সদস্যরা। ছবি:সংগৃহীত

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৫ | ১৪:৪০

১৯৭৫ সালের ৩০ নভেম্বর প্রতিষ্ঠিত হয় সাংস্কৃতিক সংগঠন ‘আমরা সূর্যমুখী’। এটি প্রতিষ্ঠার ৫০ বছর পার করতে যাচ্ছে। সংগঠনের সূবর্ণজয়ন্তীকে সামনে রেখে সংগঠনটি আয়োজন করেছে সংগীতানুষ্ঠান। আজ সন্ধ্যায় মহিলা সমিতির নীলিমা ইব্রাহীম মিলনায়তনে এতে গাইবে গানের দল ‘জলের গান’।

এতে প্রধাণ অতিথি থাকনে সংগীতব্যক্তিত্ব সৈয়দ আবদুল হাদী। আয়োজনে কথা বলবেন একুশে পদকপ্রাপ্ত সংগীত শিল্পী শাহীন সামাদ, ফাতেমা-তুজ-জোহরা। সূচনা বক্তব্য দেবেন সংগঠনের বর্তমান নির্বাহী পরিচালক শফিকুল ইসলাম সেলিম।

আয়োজন প্রসঙ্গে জলের গানের ম্যানেজার ও গিটারিস্ট রানা সারোয়ার বলেন, ‘আমরা সূর্যমূখী’ সংগঠন ৫০ বছর উদযাপন করতে যাচ্ছে। ভালোই লাগছে এই শুভ সময়ে তাদের সঙ্গে থাকতে পেরে। কোন অনুষ্ঠানে কী গান গাইবো এটি আগ থেকেই আমরা ঠিক করি না। দর্শক পছন্দের গানই গাওয়ার চেষ্টার করি। এবারও তার ব্যত্যয় হবে না। আশা করছি পরিবেশনাটি শ্রোতাদের ভালো লাগবে। 

প্রায় দুই দশকের পথচলা জলের গানের। প্রথম থেকে এই গানের দলটির হাল ধরেছিলেন রাহুল আনন্দ। গত এক বছরের বেশি সময় তিনি দেশের বাইরে থাকলেও থেমে নেই জলের গানের কার্যক্রম। সতীর্থরা জলের গানের কার্যক্রম অব্যাহত রেখেছেন। রাহুলের অনুপস্থিতিতে দলটির নেতৃত্ব দিচ্ছেন প্রতিষ্ঠাকালীন সদস্য কনক আদিত্য। 


 

আরও পড়ুন

×