বাবু-দীপা-সেলিমকে নিয়ে ‘স্কুল গ্যাং’-এর তৃতীয় সিজন
ফজলুর রহমান বাবু, দীপা খন্দকার ও শহীদুজ্জামান সেলিম। কোলাজ
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৫ | ১৯:২৩
দেশের ওয়েব কনটেন্টের মধ্যে অন্যতম জনপ্রিয় সিরিজ ‘স্কুল গ্যাং’। প্রথম ও দ্বিতীয় সিজনের সফলতার পর এবার আসছে তৃতীয় সিজন। বড় খবর হলো— এই সিজনে যুক্ত হয়েছেন ফজলুর রহমান বাবু, দীপা খন্দকার ও শহীদুজ্জামান সেলিমের মতো তারকারা।
নির্মাতা আর্থিক সজীব জানান, এবারের সিজন আগের দুই সিজনের তুলনায় অনেক বড় পরিসরে নির্মিত হয়েছে। ট্রেলার প্রকাশের পরই তার আভাস মিলেছে। ইউটিউবে ট্রেলার প্রকাশের পর দর্শকের ব্যাপক সাড়া পেয়েছেন তাঁরা- মুহূর্তেই এটি ট্রেন্ডিংয়ে উঠে আসে।
প্র্যাংক কিং দলের সাথী, মিরাজ, শান্ত, লামহা, রাফসান, রাজসহ পরিচিত মুখের পাশাপাশি ‘স্কুল গ্যাং’-এর তৃতীয় সিজনে এইবার যুক্ত হয়েছেন মান্নাত মুন্না ও প্রত্যয় হিরোণ।
নির্মাতা আর্থিক সজীব বলেন, ‘এই সিজনে নতুনত্ব আনা ছিল আমাদের প্রধান লক্ষ্য। গল্প নির্মাণ, লোকেশন নির্বাচন থেকে শুরু করে প্রতিটি দৃশ্যে আমরা পরিবর্তনের চেষ্টা করেছি। দর্শক এমন কিছু দেখতে পাবেন, যা আগের সিজনগুলোতে ছিল না।’
তিনি আরও বলেন ‘সিরিজটি প্রকাশের আগেই যেভাবে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে, তাতে আশা করা হচ্ছে— প্রকাশের দিন ‘স্কুল গ্যাং সিজন ৩’ আরও বড় চমক নিয়ে আসবে।’
