‘ট্র্যাব বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড–২০২৫’ পেলেন যারা
‘ট্র্যাব বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড–২০২৫’ পাওয়া সাংবাদিকরা।
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৫ | ১৫:৩৩ | আপডেট: ১৪ ডিসেম্বর ২০২৫ | ১৫:৩৮
সুস্থ সংস্কৃতি বিকাশে গণমাধ্যমের ভূমিকা নিয়ে আলোচনা সভা ও ‘ট্র্যাব বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড–২০২৫’ প্রদান করেছে টেলিভিশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ট্র্যাব)।
ট্র্যাব সভাপতি কাদের মনসুরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) মহাসচিব কাদের গণি চৌধুরী। স্বাগত বক্তব্য দেন ট্র্যাব সাধারণ সম্পাদক সুহৃদ জাহাঙ্গীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এরফানুল হক নাহিদ, রেজাবুদৌলা চৌধুরী, তাশিক আহমেদ, বাচসাসের সভাপতি কামরুল হাসান দর্পণসহ বিভিন্ন রাজনৈতিক, সাংস্কৃতিক ও গণমাধ্যম ব্যক্তিত্ব।

অনুষ্ঠানে লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. এস এ খান তোফায়েল এবং বিনোদন সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য ইমরুল শাহেদ।
বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড পান দুলাল খান (বৈশাখী টেলিভিশন), শারমীন রিয়া (এটিএন নিউজ), অনিন্দ্য মামুন (দৈনিক সমকাল), আবদুল্লাহ জেয়াদ (দৈনিক দিনকাল), এমদাদুল্লাহ সিদ্দিকী ওরফে ইমদাদুল্লাহ বাবু (এটিএন বাংলা), আশরাফুল আলম আসিফ (আরটিভি), রাহাত সাইফুল (রাইজিংবিডি ডটকম), নাজমুল আহসান তালুকদার (বাংলা নিউজ), জাহিদুল ইসলাম (ডেইলি সান), মনিরুল ইসলাম রঞ্জু সরকার (দৈনিক মানবকণ্ঠ), জে ইউ জোবায়ের (বৈশাখী টেলিভিশন), মিজান চৌধুরী (সাপ্তাহিক সময় পূর্বাপর) এবং মিয়াজী সেলিম আহমেদ (দৈনিক আমাদের কণ্ঠ)।

বিজয় দিবস সম্মাননা পান নাট্যকার ও অভিনেতা শামীম জামান, অভিনেত্রী পারিসা জান্নাত, চলচ্চিত্র গবেষক ইসমত জেরিন, আবৃত্তি শিল্পী ইশরাত শিউলী, সংগীত শিল্পী রোজিনা আক্তার, প্রোগ্রাম প্রেজেন্টার ভাবনা আহমেদ, মডেল ও অভিনেত্রী ঊর্মী আহমেদ, চ্যানেল এ ওয়ান বাংলা টিভির চেয়ারম্যান দেলোয়ার হোসেন এবং মানবাধিকার কর্মী মো. ওমর ফারুক।
বিশেষ সম্মাননা প্রদান করা হয় পাওয়ার প্লাস ও আর কিউব লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ রিয়াজুল করিম এবং জাতীয় প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য জাহিদুল ইসলাম রনি।
সুস্থ সংস্কৃতি বিকাশে গণমাধ্যমের ভূমিকা নিয়ে আলোচনা সভা এবং ‘ট্র্যাব বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড–২০২৫’ প্রদান অনুষ্ঠান আয়োজন করেছে টেলিভিশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ট্র্যাব)।
১৯৯৫ সালে একঝাঁক তরুণ সাংবাদিকের হাত ধরে যাত্রা শুরু করা ট্র্যাব প্রায় তিন দশক ধরে দেশের সুস্থ সাংস্কৃতিক চর্চা, ন্যায়নিষ্ঠ সাংবাদিকতা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে। সেই ধারাবাহিকতার অংশ হিসেবেই প্রতি বছর এই আয়োজন করা হয়।
- বিষয় :
- বিনোদন নিউজ
