ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

দুই রণবীরের আচরণে পার্থক্য কোথায়, জানালেন সহশিল্পী

দুই রণবীরের আচরণে পার্থক্য কোথায়, জানালেন সহশিল্পী
×

রণবীর কাপুর ও রণবীর সিং। ছবি: এনডিটিভি

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৫ | ১৯:২৬ | আপডেট: ১৪ ডিসেম্বর ২০২৫ | ১৯:২৮

রণবীর সিংয়ের মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘ধুরন্ধর’ বক্স অফিসে ঝড় তুলেছে। মুক্তির দ্বিতীয় সপ্তাহে ভারতে ছবিটির মোট আয় দাঁড়িয়েছে প্রায় ৩০০ কোটি রুপি। এই সাফল্যের মধ্য দিয়ে রণবীর সিং আবারও বলিউডের শীর্ষ অভিনেতাদের তালিকায় নিজের অবস্থান আরও মজবুত করলেন।

এদিকে অভিনেতা রণবীর সিংকে নিয়ে নিজের কাজের অভিজ্ঞতা শেয়ার করেছেন নবীন কৌশিক। একই সঙ্গে তিনি তুলনা টেনেছেন রণবীর সিং ও রণবীর কাপুরের আচরণগত মিল–অমিল নিয়ে। নবীন কৌশিক এর আগে রণবীর কাপুরের সঙ্গে ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’ ও ‘রকেট সিং’ ছবিতে কাজ করেছেন।

ইন্ডিয়া ফেমাসকে দেওয়া এক সাক্ষাৎকারে নবীন বলেন, “ওরা (রণবীর সিং ও রণবীর কাপুর) দুজনেই শুধু তারকাখ্যাতি বা সাফল্যের ওপর ভরসা করেন না। সেটে সবার সঙ্গে আন্তরিক সম্পর্ক গড়ে তোলাটাই তাঁদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। ‘রকেট সিং’-এর সময় দেখেছি, রণবীর কাপুর প্রত্যেকের নাম জানার চেষ্টা করতেন। ঠিক একইভাবে ‘ধুরন্ধর’-এর সেটে রণবীর সিং নিজে থেকেই সবার সঙ্গে আলাপ করেছেন, কাউকে কখনো তাঁর কাছে আসতে বলেননি।”

তিনি আরও যোগ করেন, “দুজনেরই এনার্জি অসাধারণ। সেটে যেন কেউ চাপ বা অস্বস্তি অনুভব না করে, সেটি তাঁরা নিশ্চিত করেন। তাঁরা অহংকারী তারকা নন, বরং ভীষণই বিনয়ী।”

নিজের অভিজ্ঞতা তুলে ধরে নবীন বলেন, “ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’-এর সময় রণবীর কাপুর তখন বড় তারকা হয়েও আমার কাছে এসে আমার কাজের কথা জানতে চেয়েছিলেন। আবার ‘ধুরন্ধর’-এ রণবীর সিং ভিড় সামলানো থেকে শুরু করে সহ-অভিনেতাদের মন ভালো রাখার দায়িত্ব নিজেই নিয়েছেন। দু’জনেই আশপাশের সবাইকে স্বস্তিতে রাখেন।”

আদিত্য ধর পরিচালিত ‘ধুরন্ধর’ ছবিতে রণবীর সিংয়ের পাশাপাশি অভিনয় করেছেন অক্ষয় খান্না, অর্জুন রামপাল, সঞ্জয় দত্ত ও আর. মাধবনসহ আরও অনেকে। সূত্র: এনডিটিভি

আরও পড়ুন

×