ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

বিলবোর্ডের কে-পপ তালিকার শীর্ষে সেভেনটিন

বিলবোর্ডের কে-পপ তালিকার শীর্ষে সেভেনটিন
×

ব্যান্ড সেভেনটিন-এর সদস্যরা। ছবি: হলিউড রিপোর্টার

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২৫ | ১৮:২১ | আপডেট: ২৭ ডিসেম্বর ২০২৫ | ১৮:২২

২০২৫ সালের ‘বিলবোর্ড কে-পপ আটিস্ট ১০০’ তালিকায় শীর্ষ স্থান দখল করেছে ১৩ সদস্যের জনপ্রিয় ব্যান্ড সেভেনটিন। যুক্তরাষ্ট্র, বৈশ্বিক ও কোরিয়ান-তিন বাজারেই ধারাবাহিক সাফল্যের কারণে দশকব্যাপী ক্যারিয়ারের সর্বোচ্চ চূড়ায় পৌঁছেছে দলটি। দক্ষিণ কোরিয়ার সংবাদমাধ্যম কোরিয়া হেরাল্ড ও বিলবোর্ডের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

২০২৪ সালের অক্টোবর থেকে ২০২৫ সালের সেপ্টেম্বর পর্যন্ত প্রতিটি শিল্পীর কৃতিত্বের উপর ভিত্তি করে র‍্যাঙ্কিং করেছে বিলবোর্ড ও কোরিয়া বিলবোর্ড। 

বিলবোর্ড জানিয়েছে, শীর্ষে আছে সেভেনটিন এবং এর ১৩ সদস্য। তারা কোরিয়া, যুক্তরাষ্ট্রসহ বিশ্বব্যাপী ধারাবাহিক পারফরম্যান্স করেছে। সেভেনটির দশ বছরের ক্যারিয়ারে এ বছর নতুন উচ্চতায় পৌঁছেছে।

কোরিয়া হেরাল্ডের প্রতিবেদনে বলা হয়, সেভেনটিন তাদের নতুন ট্যুরে ৯ লাখ ৬৪ হাজার টিকিট বিক্রি করেছে, যা বিলবোর্ডের ট্যুরস তালিকায় ১৭তম স্থান অর্জন করেছে। এটি কে-পপের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ।

ব্যান্ডটি ফেব্রুয়ারিতে পুনরায় ট্যুর শুরু করবে এবং এশিয়ার চারটি স্টেডিয়ামে পারফর্ম করবে। কনসার্টের প্রস্তুতি নিয়ে দলটি ব্যস্ত সময় কাটাচ্ছেন।

আরও পড়ুন

×