শবনম ফারিয়া অসুস্থ, বাতিল করলেন শুটিং
শবনম ফারিয়া। ছবি: ফেসবুক
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৬ | ১৫:০৫ | আপডেট: ১৪ জানুয়ারি ২০২৬ | ১৫:২৫
অভিনেত্রী শবনম ফারিয়া অসুস্থতায় ভুগছেন। এক সপ্তাহ ধরে গলায় সংক্রমণ ও টনসিলের প্রদাহে আক্রান্ত তিনি। কথা বলতেও সমস্যা হচ্ছে। নিজের অসুস্থতার খবর সামাজিকমাধ্যমে ভক্তদের জানিয়েছেন শবনম।
মঙ্গলবার রাতে ফেসবুকে দেওয়া এক পোস্টে ফারিয়া লিখেন, ‘আমি গলায় গুরুতর সংক্রমণ ও টনসিলের প্রদাহে ভুগছি, ৮ দিন ধরে আমার কণ্ঠস্বর বন্ধ হয়ে আছে।’
গত ৫ জানুয়ারি অসুস্থতা শুরু জানিয়ে তিনি আরও লিখেন, ‘সেদিনই কথা বলার শক্তি হারিয়ে ফেলেছিলাম। পরে নিজেকে কথা বলার জন্য জোর করায় অবস্থা আরও খারাপ হয়েছে। দুঃখজনকভাবে আমাকে কয়েকটি নির্ধারিত কাজ ও শুটিং বাতিল করতে হয়েছে।’
বর্তমানে শারীরিক অবস্থার কারণে ফোনকল রিসিভ করতে পারছেন না বলেও জানান অভিনেত্রী। তিনি লেখেন, ‘অনেক ফোন আসছে, কিন্তু এখনই ধরতে পারছি না। খুব জরুরি হলে দয়া করে টেক্সট করুন।’
অভিনেত্রীর এই পোস্টের পর মন্তব্যঘরে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা তার দ্রুত সুস্থতা কামনা করছেন।
- বিষয় :
- শবনম ফারিয়া
