ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আজকের সিনেমা
‘ডট’ সিনেমার পোস্টার
আনন্দ প্রতিদিন প্রতিবেদক
প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৬ | ১১:৩৬ | আপডেট: ১৭ জানুয়ারি ২০২৬ | ১৪:৫৯
বিশ্বের নানা দেশের সমসাময়িক ও শিল্পমানসম্পন্ন চলচ্চিত্রের মিলনমেলায় পরিণত হয়েছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২৪তম আসর। উৎসব ঘিরে প্রতিদিন থাকছে রাজধানীর বিভিন্ন ভেন্যুতে চলচ্চিত্রপ্রেমীদের মিলনমেলা। রেইনবো চলচ্চিত্র সংসদের আয়োজনে অনুষ্ঠিত এ উৎসবে আজ শনিবার স্বল্পদৈর্ঘ্য ও পূর্ণদৈর্ঘ্য মিলিয়ে ১৬টি দেশের ২২টি সিনেমা প্রদর্শিত হবে।
বাংলাদেশ জাতীয় জাদুঘর, প্রধান মিলনায়তন (শাহবাগ)
এ মিলনায়তনে ৬টি দেশের ৭টি সিনেমা দেখানো হবে। সকাল সাড়ে ১০টায় স্বল্পদৈর্ঘ্য বিভাগে মিসর, লাটভিয়া, রাশিয়ার ‘আমিনার গান’ সিনেমাটি পরিচালনা করেছেন এসাম হায়দার। সিনেমাটির দৈর্ঘ্য ১৫ মিনিট। দুপুর ১টায় নারী নির্মাতা বিভাগে চীনের লাইক অ্যা রোলিং স্টোন ১০৬ মিনিট দৈর্ঘ্যের সিনেমাটি পরিচালনা করেছেন লিচুয়ান ইন। বিকেল ৩টায় রয়েছে স্বল্পদৈর্ঘ্যে সুইজারল্যান্ডের ‘দ্য গডস’। ১৫ মিনিট দৈর্ঘ্যের সিনেমাটি পরিচালনা করেছেন আনাস সারিন। সন্ধ্যা ৫টায় রয়েছে এশিয়ান ফিল্ম কম্পিটিশনে কিরগিজস্তানের ‘কুরাক’। এটি পরিচালনা করেছেন এরকে ঝুমাকমাতোভা ও এমিল আতাগেলদিয়েভ। সিনেমার দৈর্ঘ্য ৯০ মিনিট। রাত ৭টায় রয়েছে বাংলাদেশ প্যানোরমা পূর্ণদৈর্ঘ্য বিভাগে বাংলাদেশের উড়াল। ১০০ মিনিটের সিনেমাটি পরিচালনা করেছেন জোবায়দুর রহমান। এ ছাড়া সিনেমা অব দ্য ওয়ার্ল্ড বিভাগে ত্রিনিদাদ ও টোবাগোর `লেন হ্যান্ড 'এবং আজারবাইজানের `স্রষ্টারা-২' প্রদর্শিত হবে।
বাংলাদেশ জাতীয় জাদুঘর, সুফিয়া কামাল মিলনায়তন
এখানে ৭টি দেশের ৮টি সিনেমা প্রদর্শিত হবে। সকাল সাড়ে ১০টায় শিশুতোষ বিভাগে রয়েছে বুলগেরিয়ার ‘চকলেট’। ১৫ মিনিটের সিনেমাটি পরিচালনা করেছেন অরলিন মিলচেভ। দুপুর ১টায় রয়েছে নারী নির্মাতা বিভাগে রাশিয়ার ‘মাঙ্গা ডে’। ১৭ মিনিটের সিনেমাটি পরিচালনা করেছেন আন্দ্রেই ভাসিলিয়েভ। বিকেল ৩টায় রয়েছে এশিয়ান প্রতিযোগিতায় নেদারল্যান্ডসের ‘ক্রিকেট ড্রিমস’। ৭৮ মিনিটের সিনেমাটি পরিচালনা করেছেন জামিলা ভ্যান ডার হুলস্ট। সন্ধ্যা ৫টায় রয়েছে সিনেমা অব দ্য ওয়ার্ল্ডে জর্জিয়ার ‘স্যাটার্ন ইন ভেনাস’। ৫ মিনিটের সিনেমাটি পরিচালনা করেছেন আল্লা এলিসিভা। রাত ৭টায় রয়েছে ওপেন টি বায়োস্কোপ বিভাগে ভারতের ‘কক কক কোকুক’। ৬২ মিনিটের সিনেমাটি পরিচালনা করেছেনর মহর্ষি তুহিন কাশ্যপ। পাশাপাশি কাফকা ইন লাভ, মারিয়ার নীরবতা ও উইথ গ্রেস প্রদর্শিত হবে।
বাংলাদেশ শিল্পকলা একাডেমি, জাতীয় চিত্রশালা মিলনায়তন
এ মিলনায়তনে ৫টি দেশের ৫টি সিনেমা প্রদর্শিত হবে। সকাল ১০টা ৩০ মিনিটে রয়েছে অব দ্য ওয়ার্ল্ড বিভাগে ভারতের ‘বক্সি’। ১৪৩ মিনিটের সিনেমাটি পরিচালনা করেছেন ভরগব সাইকিয়া। দুপুর ১টায় রয়েছে ওপেন টি বায়োস্কোপে চীনের‘ নাইস ভিউ’। ১০৭ মিনিটের সিনেমাটি পরিচালনা করেছেন মুয়ে ওয়েন। বিকেল ৩টায় রয়েছে স্বল্পদৈর্ঘ্যের লিথুয়ানিয়ার ‘একটি জীবন্ত রূপকথা’। সন্ধ্যা ৫টায় রয়েছে ওপেন টি বায়োস্কোপে বাংলাদেশের ‘বিশ্বাস করেন ভাই!। ২১১ মিনিটের সিনেমাটি পরিচালনা করেছেন রাইসুল ইসলাম অনিক। এ ছাড়া রাশিয়ার চিরন্তন শীত প্রদর্শিত হবে।
আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকা
এ ভেন্যুতে ৩টি দেশের ৩টি সিনেমা প্রদর্শিত হবে। সকাল ১০টা ৩০ মিনিটে প্রদর্শিত হবে ফ্রান্স ও ইতালির সিনেমা ভিনসেন্ট, ফ্রান কোয়েস, পল অ্যান্ড আদার্স। সিনেমাটি পরিচালনা করেছেন ক্লয়েড সুটেট। এ ছাড়া একই মিলনায়তনে রয়েছে ক্লয়েড সুটেটের সিনেমা দ্য থিংস অব লাইফ এবং সিজার অ্যান্ড রোজালি। আজ উৎসবের অষ্টম দিনে স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ মিলনায়তনে কোনো সিনেমা প্রদর্শিত হবে না বলে জানিয়েছে আয়োজক কর্তৃপক্ষ।
