ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

‘লাভ অ্যান্ড ওয়ার’ নিয়ে সংবাদ নাকচ করল প্রযোজনা সংস্থা

‘লাভ অ্যান্ড ওয়ার’ নিয়ে সংবাদ নাকচ করল প্রযোজনা সংস্থা
×

ভিকি কৌশল, আলিয়া ভাট, সঞ্জয় লীলা বানসালি ও রণবীর কাপুর। ছবি: ইন্সটাগ্রাম

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৬ | ১৩:৫৮ | আপডেট: ১৯ জানুয়ারি ২০২৬ | ১৪:৩৩

বলিউডের খ্যাতিমান পরিচালক সঞ্জয় লীলা বানসালির পরবর্তী সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর ঘোষণার পর থেকেই দর্শকদের মধ্যে আলাদা উত্তেজনা কাজ করছে। রণবীর কাপুর, আলিয়া ভাট ও ভিকি কৌশল অভিনীত সিনেমাটির শুটিংও চলছে পুরোদমে।

সম্প্রতি খবর ছড়িয়েছিল ২০২৭ সালে সিনেমাটি মুক্তি পাবে। তবে ঘনিষ্ঠ একটি সূত্র এইচটিকে নিশ্চিত করেছে, ২০২৭ সাল নয়, আগামী বছরেই অর্থাৎ ২০২৬ সালেই মুক্তি পাবে ‘লাভ অ্যান্ড ওয়ার’।

প্রথমে সিনেমাটির মুক্তি ২০২৫ সালে হওয়ার কথা থাকলেও পরে তা পিছিয়ে ২০২৬ করা হয়। সোমবার ভারতীয় একটি গণম্যমের প্রতিবেদনে দাবি করা হয়, শুটিং বিলম্ব ও ভারী ভিএফএক্স কাজের কারণে ছবিটি ২০২৭ পর্যন্ত পিছিয়ে যেতে পারে।

এই দাবি নাকচ করে প্রযোজনা সংস্থা জানিয়েছে, সিনেমাটি ২০২৬ সালেই মুক্তির জন্য নির্ধারিত রয়েছে। ২০২৭-এ যাওয়ার কোনো পরিকল্পনা নেই।

সূত্র আরও জানায়, ছবির বেশিরভাগ গুরুত্বপূর্ণ দৃশ্যের শুটিং ইতোমধ্যেই শেষ হয়েছে। সম্প্রতি সঞ্জয় লীলা বানসালি একটি বড় গান শুট সম্পন্ন করেছেন। তবে এখনো চূড়ান্ত মুক্তির তারিখ ঘোষণা করা হয়নি। ঈদ উপলক্ষে মার্চে মুক্তির জল্পনা থাকলেও তা এখনো নিশ্চিত নয়।

হিন্দুস্থান টাইমসের খবরে বলা হয়েছে, ‘লাভ অ্যান্ড ওয়ার’ একটি পিরিয়ড ড্রামা, যেখানে জটিল ত্রিভুজ প্রেম ও যুদ্ধের আবহ একসঙ্গে দেখা যাবে। এতে রণবীর কাপুর ও ভিকি কৌশল দুজনেই ভারতীয় বিমান বাহিনীর কর্মকর্তার চরিত্রে অভিনয় করছেন।

সেট থেকে ফাঁস হওয়া কিছু ছবি দেখে ধারণা করা হচ্ছে, গল্পের প্রেক্ষাপট ১৯৬০-এর দশক। তবে কাহিনি সম্পর্কে নির্মাতারা এখনো পুরোপুরি গোপনীয়তা বজায় রেখেছেন।

প্রসঙ্গত, চলতি বছর মুক্তি পেতে যাচ্ছে আলিয়া ভাটের সিনেমা ‘আলফা’, যেখানে তার সঙ্গে অভিনয় করেছেন শর্বরী ও ববি দেওল। এছাড়া নীতেশ তিওয়ারির মহাকাব্যিক সিনেমা ‘রামায়ণ: পার্ট ওয়ান’–এ ভগবান রামের চরিত্রে দেখা যাবে তাকে। সিনেমাটি দীপাবলিতে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

অন্যদিকে ভিকি কৌশল বর্তমানে একমাত্র সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’ নিয়েই ব্যস্ত। সূত্র: হিন্দুস্থান টাইমস

আরও পড়ুন

×