ঢাকা বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

শ্রীদেবীর জন্মদিনে জাহ্নবীর পোস্ট

শ্রীদেবীর জন্মদিনে জাহ্নবীর পোস্ট
×

ছবি: ইনস্টাগ্রাম

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৩ আগস্ট ২০২০ | ০৫:১২ | আপডেট: ১৩ আগস্ট ২০২০ | ০৫:২০

বলিউডের প্রয়াত অভিনেত্রী শ্রীদেবী। বেঁচে থাকলে আজ বৃহস্পতিবার ৫৬ বছর বয়স হতো এই তারকার। ১৯৬৩ সালের এইদিনে তৎকালীন মাদ্রাজ রাজ্যে জন্ম হয়েছিল এই অভিনেত্রীর।

মায়ের জন্মদিন উপলক্ষ্যে নিজের ইনস্টাগ্রামে একটি ছোট পোস্ট দিয়েছেন জাহ্নবী। লিখেছেন, ‘তোমাকে ভালবাসি মা’। 

বলিউডের বরেণ্য এই অভিনেত্রী ২০১৮ সালের ২৪ ফেব্রুয়ারি  দুবাইয়ে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।

‘সোলা শাওন’ ছবি দিয়ে শ্রীদেবীর বলিউডে অভিষেক হয়েছিল ১৯৭৯ সালে।তিনি ১২৬টি ছবিতে অভিনয় করেন। হিন্দির পাশাপাশি তামিল, তেলেগু, মালায়ালাম ও কান্নাড়া ভাষার ছবিতে অভিনয় করেন শ্রীদেবী।সর্বশেষ তিনি অভিনয় করেন ‘মম’ ছবিতে। সূত্র: এনডিটিভি।

আরও পড়ুন

×