ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

গায়ক তাহসানের পর এবার হাবিব

গায়ক তাহসানের পর এবার হাবিব
×

হাবিব ওয়াহিদ। ছবি: সংগৃহীত

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২৬ | ১৪:৪৪

সাধারণত এতোদিন বহুজাতিক নানা প্রতিষ্ঠানে  তাদের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে নাটক-নায়িকা ও অভিনয়শিল্পীদের দেখা গেচে। । সেই প্রচলিত ধারা থেকে ব্যতিক্রম হিসেবে দীর্ঘদিন ধরে আলোচনায় ছিলেন জনপ্রিয় শিল্পী তাহসান খান, যিনি একাধিক প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে দায়িত্ব পালন করেছেন। এবার যেন সেই পথেই হাঁটলেন আরেক জনপ্রিয় সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ।

দুই দশকেরও বেশি সময় ধরে গানে গানে শ্রোতাদের মাতিয়ে রাখা এই গায়ক সম্প্রতি জানালেন নতুন এক সুখবর। তিনি দেশের লাইফস্টাইল পোশাকের ব্র্যান্ড মাইক্লো বাংলাদেশ-এর ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে যুক্ত হয়েছেন।

এ প্রসঙ্গে হাবিব ওয়াহিদ বলেন, আমি একটি লাইফস্টাইল পোশাকের ব্র্যান্ডের শুভেচ্ছাদূত হয়েছি—ভালোই লাগছে। আসলে এই ব্র্যান্ডটি বাংলাদেশের বাজারের জন্য রুচিশীল ও মানসম্মত পোশাক তৈরি করছে। এই মান ধরে রাখার বিষয়ে তারা প্রতিশ্রুতিবদ্ধ। ভবিষ্যতেও তাদের সেই চেষ্টা অব্যাহত থাকবে বলে আমি বিশ্বাস করি।”

এই উপলক্ষে গতকাল রাজধানীর বনানীর একটি রেস্টুরেন্টে সংগীতশিল্পী হাবিব ওয়াহিদের সঙ্গে সাংবাদিকদের এক সৌহার্দ্যপূর্ণ মিলনমেলার আয়োজন করা হয়। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাইক্লো বাংলাদেশের পরিচালকসহ প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা। সেখানে ব্র্যান্ডটির ভবিষ্যৎ পরিকল্পনা ও হাবিব ওয়াহিদের সঙ্গে নতুন এই পথচলার নানা দিক তুলে ধরা হয়।

আরও পড়ুন

×