ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ভয়, সন্দেহ ও অনিশ্চয়তার গল্পে জোভান-তটিনী

ভয়, সন্দেহ ও অনিশ্চয়তার গল্পে জোভান-তটিনী
×

তানজিম সাইয়ারা তটিনী ও ফারহান আহমেদ জোভান

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৬ | ১৮:৪১

ছোট পর্দার অভিনেতাদের মধ্যে ফারহান আহমেদ জোভান বেশ উপরের দিকে জায়গা করে নিয়েছেন। তার সঙ্গে তানজিম সাইয়ারা তটিনীর নাটকগুলো দর্শকপ্রিয়তার তুঙ্গে। আবারও জুটি হয়ে ক্যামেরার সামনে হাজির হয়েছেন তারা। ভয়, সন্দেহ ও অনিশ্চয়তার গল্পে নতুন একটি নাটকে অভিনয় করেছেন তারা। নাম ‘পাশে থাকার গল্প’।

জোভান-তটিনী এছাড়াও এতে আছেন অভিনেতা তারিক আনাম খান ও অভিনেত্রী সাবেরী আলম। জামাল হোসেনর প্রযোজনায় নাটকটি পরিচালনা করেছেন রাফাত মজুমদার রিংকু।

নাটকটি প্রসঙ্গে জামাল হোসেন বলেন, ‘পারিবারিক আবহের একটি গল্পে নাটকটি নির্মিত হয়েছে। এ সময়ে আমাদের অনেকেই পাশে থাকার দায়িত্ব নিতে ভয় পাই। আমাদের মধ্যে থেকে ভালোবাসা হারিয়ে যাচ্ছে। এ নাটকে দর্শক তেমন সুন্দর একটি গল্প দেখতে পাবেন।’

নির্মাতা রিংকু বলেন, ‘আমি বরাবরই গল্প নির্ভর নাটক নির্মাণ করতে পছন্দ করি। যারা আমার নাটক দেখেন তারা এটি ভালো বলতে পারবেন। এ নাটকেও প্রেম ভালোবাসার পাশাপাশি আমাদের চারপাশের পরিবারের গল্প তুলে ধরার চেষ্টা করেছি।’

সম্প্রতি রঙ্গন এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে এটি প্রচারে এসেছে।

আরও পড়ুন

×