ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

অক্ষয়ের নতুন সিনেমার মুক্তির তারিখ চূড়ান্ত

অক্ষয়ের নতুন সিনেমার মুক্তির তারিখ চূড়ান্ত
×

অক্ষয় কুমার। ছবি: হিন্দুস্থান টাইমস

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৬ | ২০:৩৩

বলিউড অভিনেতা অক্ষয় কুমার এবং প্রখ্যাত নির্মাতা প্রিয়দর্শনের বহু প্রতীক্ষিত সিনেমা ‘ভূত বাংলা’র মুক্তির তারিখ পুনর্নির্ধারণ করা হয়েছে। আগের ঘোষিত সময়ের প্রায় এক মাস আগেই বড় পর্দায় ফিরছে এই জনপ্রিয় জুটি।

৭ ফেব্রুয়ারি ছবিটি মুক্তির তারিখ ঘোষণা করা হয়। একটি ভিডিও পোস্ট করে জানানো হয়, আগামী ১০ এপ্রিল বড় পর্দায় মুক্তি পাবে সিনেমাটি। অর্থাৎ মে মাসে নয় এপ্রিল মাসে মুক্তি পাবে ভুত বাংলা।

সম্প্রতি এক্স হ্যান্ডেলে একটি টিজার শেয়ার করেছেন অক্ষয় কুমার। ছবিতে দেখা যাচ্ছে, একটি কালো বিড়াল মে মাসের ক্যালেন্ডারে আঁচড় দিয়ে সেটি নষ্ট করে দিচ্ছে। এরপর দেখা যায় এপ্রিল মাসের পাতাটি মাটিতে পড়ে আছে এবং তার ওপর দুধ পড়ে রয়েছে। এরপর আবার বিড়ালটি নিচে নেমে আসে এবং চেটে দুধ পরিষ্কার করে।

এই সিনেমার মাধ্যমে দীর্ঘ ১৪ বছর পর ফের একসঙ্গে কাজ করছেন অক্ষয় কুমার ও প্রিয়দর্শন। বলিউডে এই জুটিকে সফলতার অন্যতম কারিগর মনে করা হয়।

এর আগে তারা ‘হেরা ফেরি’, ‘গরম মশলা’, ‘ভুল ভুলাইয়া’ এবং ‘ভাগাম ভাগ’-এর মতো কালজয়ী ও ব্যবসাসফল কমেডি সিনেমা উপহার দিয়েছেন।  সূত্র: হিন্দুস্থান টাইমস

আরও পড়ুন

×