ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

‘মুন্নি বদনাম হুই’ গানের পেছনের গল্প শোনালেন ললিত

‘মুন্নি বদনাম হুই’ গানের পেছনের গল্প শোনালেন ললিত
×

মুন্নি বদনাম হুই’ গানের দৃশ্যে মালাইকা ও সালমান খান। ছবি: টাইমস অব ইন্ডিয়া

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬ | ২০:৫৭

বলিউডের দাবাং সিনেমার আইটেম গান ‘মুন্নি বদনাম হুই’ মুক্তির পর থেকেই আলোচনার কেন্দ্রে ছিল। মমতা শর্মা ও ঐশ্বর্য নিগমের কণ্ঠে গাওয়া এই গানটি আজও বলিউডের অন্যতম আইকনিক আইটেম সং হিসেবে ধরা হয়।

সালমান খান ও মালাইকা অরোরাকে নিয়ে নির্মিত এই গানটি সুর করেছিলেন ললিত পণ্ডিত, কোরিওগ্রাফি করেছিলেন ফারাহ খান।

সম্প্রতি এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে ললিত পণ্ডিত গানটির পেছনের এক মজার গল্প শোনান।

ললিত জানান, গানটি রেকর্ড হওয়ার পর সালমান খান তার ড্রাইভার, রাঁধুনি ও ঘনিষ্ঠদের নিয়ে ফার্মহাউসে যান। সেখানে বনফায়ার জ্বালিয়ে সবাইকে নাচতে বলেন।

ললিতের ভাষায়, ‘সালমান খুব মজার মানুষ। সবসময়ই ফুরফুরে মেজাজে থাকেন। সেদিন ড্রাইভার, কুক—এমনকি স্থানীয়রাও নাচছিল। সালমান তাদের নাচ লক্ষ্য করেন এবং সেখান থেকেই কিছু স্টেপ তুলে নেন।’

তিনি আরও জানান, গানের যে অংশে সালমান হাত উপরে তুলে নাচেন—সেটি নাকি তার ড্রাইভারের স্টেপ থেকেই অনুপ্রাণিত।

ললিত পণ্ডিত আরও বলেন, “শুরুতে ‘মুন্নি বদনাম হুই’ কেবল নারী পারফর্মারকে কেন্দ্র করেই পরিকল্পনা করা হয়েছিল। কিন্তু সালমান নিজেই গানটিতে থাকতে চেয়েছিলেন। সালমান বলেছিলেন, এই গানে আমার থাকা দরকার, না হলে হিট হবে না। এরপরই আমরা একটি অতিরিক্ত অন্তরা যোগ করি।” সূত্র: এনডিটিভি

আরও পড়ুন

×