ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

কার্তিকের সিনেমায় যুক্ত হচ্ছেন শাহরুখ খানের পরিচালক

কার্তিকের সিনেমায় যুক্ত হচ্ছেন শাহরুখ খানের পরিচালক
×

কার্তিক আরিয়ান। ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৬ | ১৪:০১ | আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২৬ | ১৪:০১

‘ভুলভুলাইয়া ’-এর  সাফল্যের পর কার্তিক আরিয়ানের যেনো ছুটছেন আপন শক্তিতে। একের পর এক ভিন্ন ধারার ছবিতে চুক্তিবদ্ধ হচ্ছেন তিনি।  বর্তমানে তাঁর হাতে রয়েছে দুটি বড় প্রজেক্ট — সমীর বিদ্বানস পরিচালিত ‘তু মেরি মেঁ তেরা মেঁ তেরা তু মেরি’ এবং অনুরাগ বসুর নাম ঠিক না হওয়া একটি রোমান্টিক গল্পের সিনেমা। দুটিই মুক্তি পাবে ২০২৬ সালে। এর পরই কার্তিক সরাসরি ঝাঁপ দেবেন ‘নাগজিলা’ সিনেমাতে।  এরই বারে কার্তিকের হাতে রয়েছে আরও একটি সিনেমা। সেটি হচ্ছে ‘ক্যাপ্টেন ইন্ডিয়া’। 

বলিউড হাঙ্গামা সূত্রে জানা গেছে, ছবিটি চিত্রনাট্য ও প্রযোজনা করছেন হারমান বাওয়েজা। নতুন করে প্রযোজক হিসেবে যুক্ত হয়েছে টি-সিরিজও। একটি ঘনিষ্ঠ সূত্রের দাবি, সিনেমাটি পরিচালনা করবেন শিমিত আমিন। ইতোমধ্যে সিনেমাটির লোকেশন রেকি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। ২০২৬ সালের দ্বিতীয় প্রান্তিকে ছবিটির শুটিং শুরুর পরিকল্পনা রয়েছে। শুটিং হবে ভারত ও মরক্কোয়।

‘ক্যাপ্টেন ইন্ডিয়া’ সিনেমার ঘোষণা করা হয়  ২০২১ সালে। সে সময় পরিচালকের আসনে ছিলেন হানসাল মেহতা। পরিচালক পরিবর্তন হয়ে এবার সিনেমাটির নির্মাণে আসছেন শিমিত আমিণ। 

সিনেমাটির মাধ্যমে  দীর্ঘ ১৭ বছর পর বড় পর্দায় ফিরছেন শিমিত আমিন। তিনি এর আগে মাত্র তিনটি ছবি পরিচালনা করেছেন। । তাঁর অভিষেক ছবি ছিল ‘আব তাক ছাপ্পান’। এরপর ২০০৭ সালে শাহরুখ খান অভিনীত বহুল প্রশংসিত ‘চক দে ইন্ডিয়া’নির্মাণ করেন। ২০০৯ সালে মুক্তি পায় তাঁর নির্মিত  ‘রকেট সিং: সেলসম্যান অব দ্য ইয়ার’। 

 

আরও পড়ুন

×