‘হুদাই ক্ষমতার অপব্যবহার করেন বলে আপনাদের ওপর মানুষের বিশ্বাস নষ্ট হয়’
শবনম ফারিয়া। ছবি: ফেসবুক থেকে নেওয়া
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৬ | ১৫:৫৬ | আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২৬ | ২২:৪৬
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযানে পুলিশের আচরণ নিয়ে সামাজিকমাধ্যমে চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা। সোমবার রাতে ওই অভিযানের একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর নেটিজেনের একাংশ ক্ষোভ প্রকাশ করেন।
ভিডিওতে দেখা যায়, অভিযান চলাকালে এক কিশোরকে সপাটে চড় মারছেন এক পুলিশ সদস্য। ঘটনাটি ভাইরাল হওয়ার পর বিষয়টি নিয়ে কথা বলেন অনেকে। অভিনেত্রী শবনম ফারিয়া ভিডিওটির একটি স্ক্রিনশট শেয়ার করে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন।
ফেসবুকে দেওয়া পোস্টে ফারিয়া লিখেন, ‘দেশের আইনশৃঙ্খলার যে অবস্থা, অবশ্যই সার্চ করবেন, জিজ্ঞাসাবাদ করবেন— এইটা আপনাদের কাজ। কিন্তু গায়ে হাত তুলবেন কেন? এই যে হুদাই ক্ষমতার অপব্যবহার করেন, তাই আপনাদের ওপর মানুষের বিশ্বাস কিংবা সম্মান নষ্ট হয়ে যায়!’
তিনি আরও লিখেন, 'নাগরিক হিসেবে মানুষ আইনশৃঙ্খলা বাহিনীকে সম্মান ও বিশ্বাস করতে চায়। আমরা চাই আপনারা সত্যিই আমাদের সেবায় নিয়োজিত থাকুন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখুন। কিন্তু দেশের নাগরিকের নিরাপত্তা দেওয়ার পাশাপাশি সম্মানও করতে হবে।'
- বিষয় :
- শবনম ফারিয়া
