ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

অজয়ের সঙ্গে দাম্পত্য জীবনের ২৭ বছর, বিবাহবার্ষিকীতে কী চাইলেন কাজল

অজয়ের সঙ্গে দাম্পত্য জীবনের ২৭ বছর, বিবাহবার্ষিকীতে কী চাইলেন কাজল
×

কাজল ও অজয় দেবগন। ছবি: ইন্সটাগ্রাম

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৬ | ১৯:১০ | আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২৬ | ১৯:২৪

এক সময় রূপালি পর্দায় সবচেয়ে জনপ্রিয় জুটিগুলোর একটি ছিলেন শাহরুখ খান ও কাজল। সেই সময় পর্দার রসায়ন ঘিরে বাস্তব জীবনেও প্রেমের গুঞ্জন ছড়িয়েছিল। অনেকেই ভেবেছিলেন, শাহরুখ খানের জীবনসঙ্গী হবেন কাজল। তবে বাস্তবে কাজল বেছে নেন বলিউড অভিনেতা অজয় দেবগনকে। এক ছাদের নীচে পার করলেন ২৭ বছর।

দীর্ঘ ২৭ বছর ধরে ব্যক্তিগত ও পেশাগত জীবন সমানতালে সামলে চলেছেন এই তারকা দম্পতি। ১৯৯৭ সালে ‘ইশক’ সিনেমার শুটিং সেট থেকেই তাঁদের প্রেমের শুরু। এরপর ১৯৯৯ সালের ২৪ ফেব্রুয়ারি সাত পাকে বাঁধা পড়েন অজয়–কাজল।

বিবাহবার্ষিকী উপলক্ষে স্বামী অজয়ের সঙ্গে একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন কাজল। ছবিতে মেরুন শাড়ি ও চোকারে সেজেছেন কাজল, আর কালো স্যুটে গম্ভীর মেজাজে ধরা দিয়েছেন অজয়। একে অপরের চোখের দিকে তাকিয়ে হাসতে দেখা যায় তাঁদের।

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Kajol Devgan (@kajol)

 

দীর্ঘ দাম্পত্য জীবনের মজার দিকটি ইঙ্গিত করে কাজল লিখেছেন, ‘বুঝদারির এক বিরল মুহূর্তে আমরা দুজনেই একমত হয়েছি যে, আমাদের দুজনকেই একটি করে মেডেল ও ট্রফি দেওয়া উচিত!’

এই পোস্টে বলিউডের সহকর্মী ও ভক্তদের শুভেচ্ছায় ভরে উঠেছে মন্তব্যের ঘর। অনেকেই লিখেছেন, ‘আপনারাই বাস্তব জীবনের সেরা জুটি।’

অন্যদিকে, অজয় দেবগন নিজের চিরচেনা গম্ভীর ভাব বজায় রাখলেও সোশ্যাল মিডিয়ায় বরাবরের মতোই প্রাণবন্ত কাজল।

বলিউডের পাওয়ার কাপল অজয় দেবগন ও কাজলের দাম্পত্য জীবন আজ ২৭ বছরে পা দিল। দুই সন্তান নাইসা ও যুগকে নিয়ে তাঁদের সুখের সংসার।

ছেলে মেয়ের সঙ্গে অজয়-কাজল। ছবি: ইন্সটাগ্রাম

ক্যারিয়ারের দিক থেকেও দুজনই ব্যস্ত সময় পার করছেন। অজয় দেবগনকে সর্বশেষ দেখা গেছে ‘দে দে পেয়ার দে ২’ সিনেমায়। সামনে মুক্তির অপেক্ষায় রয়েছে ‘ধামাল ৪’, যা পরিচালনা করেছেন ইন্দ্র কুমার।

সিনেমায় আরও অভিনয় করেছেন রিতেশ দেশমুখ, আরশাদ ওয়ারসি ও জাভেদ জাফরি। সূত্র: দ্য ওয়াল

আরও পড়ুন

×