ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

গল্পের কেন্দ্রীয় চরিত্রে বিড়াল, অভিনয়ে সাদিয়া আয়মানের ‘আলু’

গল্পের কেন্দ্রীয় চরিত্রে বিড়াল, অভিনয়ে সাদিয়া আয়মানের ‘আলু’
×

আলুর সঙ্গে সাদিয়া আয়মান।

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৬ | ১৯:১৩ | আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২৬ | ২০:১২

পারিবারিক সম্পর্ক, দায়িত্ববোধ ও পোষা প্রাণীর প্রতি মমতার গল্প নিয়ে আসছে ওয়েব ফিল্ম ‘মিউ’। নির্মাণ করেছেন আতিক জামান। ৪ মার্চ রাত ১২টায় চরকিতে মুক্তি পাবে  এটি।

নির্মাতার ভাষ্য, এটি মূলত একটি পরিবারের গল্প, যেখানে সম্পর্কের টানাপোড়েনের পাশাপাশি পোষা প্রাণীর উপস্থিতি নতুন এক মানবিক প্রশ্ন তোলে—আমাদের ওপর নির্ভরশীল প্রাণীগুলোর প্রতি আমরা কতটা দায়বদ্ধ?

ফিল্মটিতে অভিনয় করেছেন আফসানা মিমি, আফজাল হোসেন, সাদিয়া আয়মান, রাকিব হোসেন ইভন, ইশতিয়াক আহমেদ রুমেল ও আজিজুল হাকিম প্রমুখ। গল্পে বাবা–মায়ের চরিত্রে আছেন আফসানা মিমি ও আজিজুল হাকিম।

আফসানা মিমি বলেন, ‘প্রতিটি পরিবারেই মা এক ধরনের রাজনৈতিক চরিত্র—কখনও বকা, কখনও ভালোবাসা, কখনও বঞ্চনা—সব মিলিয়েই পরিবার টিকে থাকে।’ অন্যদিকে রাকিব হোসেন ইভন জানান, নিম্ন-মধ্যবিত্ত শহুরে পরিবারের বড় ছেলের দায়িত্ব ও অসহায়ত্বের গল্প দর্শকের নিজের জীবনের সঙ্গেই মিলে যাবে।

ছবিটির বিশেষ আকর্ষণ সাদিয়া আয়মানের বাস্তব জীবনের পোষা বিড়াল ‘আলু’। যে ফিল্মে অভিনয়ও করেছে। সাদিয়া বলেন, ‘পোষা প্রাণীর অনুভূতি ও নির্ভরতার জায়গাটা এই গল্প দর্শকদের ভাবাবে।’ছোটবেলায় হারিয়ে যাওয়া নিজের বিড়াল ‘মিউ’-এর স্মৃতিও এ ছবির সঙ্গে জড়িয়ে আছে তাঁর।

গল্প লিখেছেন মো আলম ভূঁইয়া। নির্মাতা ও গল্পকার মিলে করেছেন চিত্রনাট্য ও সংলাপ। নির্মাতার আশা, পারিবারিক আবেগ আর পোষা প্রাণীর মমতায় ‘মিউ’ দর্শকের মনে নরম এক দাগ কেটে যাবে।


 

আরও পড়ুন

×