ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

পার্টিতে অসুস্থ হয়ে হাসপাতালে বানসালি, যা জানাল নির্মাতার টিম

পার্টিতে অসুস্থ হয়ে হাসপাতালে বানসালি, যা জানাল নির্মাতার টিম
×

সঞ্জয় লীলা বানসালি। ছবিধ দেশেবিদেশে

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৬ | ২০:৫২ | আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২৬ | ২১:১৩

‘হাম দিল দে চুকে সনম’, ‘দেবদাস’, ‘বাজিরাও মাস্তানি’ থেকে শুরু করে হালের আলোচিত ওয়েব সিরিজ ‘হীরামান্ডি’ পর্যন্ত প্রায় প্রতিটি কাজেই মুন্সিয়ানা দেখিয়েছেন বলিউড নির্মাতা সঞ্জয় লীলা বানসালি। ২৪ ফেব্রুয়ারি ছিল তার ৬৩তম জন্মদিন। নিজের জন্মদিনের পার্টিতে হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে যেতে হয়েছে তাকে। তবে বানসালির হাসপাতালে ভর্তি হওয়ার বিষয়টি অস্বীকার করেছেন তার টিম।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে নিজের জন্মদিনের ঘরোয়া অনুষ্ঠানে থাকাকালীনই শারীরিক অস্বস্তি অনুভব করেন বনশালি। পরিস্থিতি বেগতিক দেখে দ্রুত তাকে মুম্বাইয়ের কোকিলাবেন হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

নির্মাতার অসুস্থতার খবর অনেকেই বলেছেনে তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। তবে পরিচালকের এক ঘনিষ্ঠ বন্ধু এই দাবিকে সরাসরি নাকচ করে দিয়েছেন। 

বনশালির অসুস্থতা নিয়ে নানা গুঞ্জনের প্রতিক্রিয়া জানিয়েছে নির্তাতার টিম। এ বিবৃতিতে বলা হয়, “সঞ্জয় লীলা বানসালিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে—এমন সব খবর সম্পূর্ণ ভুয়া ও ভিত্তিহীন। এ ধরনের দাবির কোনো সত্যতা নেই। অনুগ্রহ করে যাচাই ছাড়া এ ধরনের সংবাদ প্রচার থেকে বিরত থাকার অনুরোধ জানাচ্ছি। তিনি সম্পূর্ণ সুস্থ আছেন এবং কেবল নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য গিয়েছিলেন। আপনাদের সহযোগিতার জন্য ধন্যবাদ।”

এই বিবৃতির পরই ভক্ত ও শুভানুধ্যায়ীদের মধ্যে স্বস্তি ফিরে আসে। জন্মদিনের দিনে হঠাৎ এমন গুজব ছড়িয়ে পড়ায় অনেকেই বিস্ময় প্রকাশ করেন।

এদিকে গুজবের মধ্যেই নিজের পরবর্তী সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন সঞ্জয় লীলা বানসালি। তার নতুন সিনেমা ‘লাভ ইজ ওয়ার’। এতে অভিনয় করছেন রাণবীর কাপুর, আলিয়া ভাট, ভিকি কৌশল সহ অনেকে। সিনেমাটিতে রণবীর ও ভিকিকে ভারতীয় বিমানবাহিনীর অফিসারের চরিত্রে দেখা যাবে বলে জানা গেছে। সূত্র: টাইমস অব ইন্ডিয়া ও এনডিটিভি

আরও পড়ুন

×