ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

তিন সিনেমার নায়ক হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন জুয়েল আইচ

তিন সিনেমার নায়ক হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন জুয়েল আইচ
×

জুয়েল আইচ। ছবি: সংগৃহীত

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৬ | ১৮:২২

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জাদুশিল্পী জুয়েল আইচ ১৯৮০ সালে অভিনয় করেছিলেন কালজয়ী সিনেমা ‘ছুটির ঘন্টা’য়। এরপর পরপর তিনটি সিনেমায় নায়ক হবার প্রস্তাব-ও পেয়েছিলেন তিনি। তবে সে সময় জাদুশিল্পকেই আঁকড়ে ধরে থাকতে চেয়েছিলেন তিনি। তাই ক্যামেরার সামনে অভিনয়ের সুযোগ ফিরিয়ে দিয়েছিলেন। অবশ্য একটা সময় পর্দার পেছনে চলচ্চিত্র পরিচালক হবার স্বপ্ন দেখেছিলেন জুয়েল আইচ।

যুক্তরাষ্ট্রের হলিউড ফিল্ম স্কুল থেকে চলচ্চিত্র নির্মাণের ওপর কোর্স-ও করেছিলেন। চিত্রনাট্য লেখার পর অস্কারজয়ী পরিচালক সত্যজিৎ রায় এবং কিংবদন্তী চিত্রপরিচালক ঋত্বিক ঘটকের কাছেও গিয়েছিলেন তিনি। এরকম অনেক না জানা গল্প সম্প্রতি পডকাস্ট ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’তে শেয়ার করেছেন তিনি। মাছরাঙা টেলিভিশন এবং রেডিও দিনরাত ৯৩.৬ এফএম-এ  আগামীকাল শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাত ৯টায় প্রচার হবে এই বিশেষ পর্বটি। আজকের পর্বে একজন জুয়েল আইচের বহুমুখী পরিচয় নিয়ে কথা বলবেন সঞ্চালক রুম্মান রশীদ খান।

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জাদুশিল্পী পরিচয়ের পাশাপাশি তিনি একজন বীর মুক্তিযোদ্ধা, গুণী বাঁশি শিল্পী, অভিনেতা, মডেল, উপস্থাপক, লেখক, ছিলেন স্কুলের প্রধান শিক্ষক। জুয়েল আইচ এই পডকাস্টে বলেছেন, ১৯৭২ সালে জলাবাড়ি হাটের বাজারে জাদু দেখিয়ে পুরস্কার হিসেবে পেয়েছিলেন এক পোয়া জিলাপী। জাদুশিল্পী হিসেবে সেটিই তার প্রথম পুরস্কার। ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’ প্রযোজনা করছেন জেড আই ফয়সাল। 
 

আরও পড়ুন

×