ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ওয়ার্নার ব্রাদার্স ১১০ বিলিয়নে কিনে নিল প্যারামাউন্ট স্কাইড্যান্স

ওয়ার্নার ব্রাদার্স ১১০ বিলিয়নে কিনে নিল প্যারামাউন্ট স্কাইড্যান্স
×

ছবি: সংগৃহীত

 আনন্দ প্রতিদিন প্রতিবেদক

প্রকাশ: ০২ মার্চ ২০২৬ | ১১:৩৬ | আপডেট: ০২ মার্চ ২০২৬ | ১৪:০৪

হলিউডের ইতিহাসে সবচেয়ে বড় প্রযোজনা প্রতিষ্ঠানের মালিকানা বদলের পথ ধরল। ১১০ বিলিয়ন মার্কিন ডলারের বিশাল অঙ্কের বিনিময়ে ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারির মালিকানা কিনে নিয়েছে প্যারামাউন্ট স্কাইড্যান্স।

দীর্ঘ কয়েক মাস ধরে চলা নাটকীয় আলোচনা ও দরকষাকষির অবসান ঘটিয়ে গত শুক্রবার আনুষ্ঠানিকভাবে এ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ফলে ওয়ার্নার ব্রাদার্সের টিভি নেটওয়ার্ক, চলচ্চিত্র স্টুডিও ও স্ট্রিমিং পরিষেবার নিয়ন্ত্রণ এখন পুরোপুরি প্যারামাউন্টের হাতে। 

প্রাথমিকভাবে ওয়ার্নার ব্রাদার্সকে কিনতে আগ্রহ দেখিয়েছিল নেটফ্লিক্স। গত বছরের ডিসেম্বরের মাঝামাঝি সময়ে ৭২ বিলিয়ন ডলারের প্রস্তাব নিয়ে এগিয়েছিল তারা। কিন্তু সেই দর চুক্তিতে রূপ নেওয়ার আগেই প্যারামাউন্ট স্কাইড্যান্স নতুন দাম শুরু করে। নেটফ্লিক্সকে টেক্কা দিয়ে তারা প্রথমে ১০৮ বিলিয়ন, পরে শেষ পর্যন্ত ১১০ বিলিয়ন ডলারের প্রস্তাব দেয়। ফলে ওয়ার্নার ব্রাদার্স নেটফ্লিক্সকে আরও চার দিন সময় দিয়ে প্যারামাউন্টের প্রস্তাবের সমান বা তার চেয়ে বেশি দাম করার সুযোগ দিলেও শেষ পর্যন্ত সেই প্রতিযোগিতা থেকে সরে আসে নেটফ্লিক্স।

চুক্তি অনুযায়ী, ওয়ার্নার ব্রাদার্সের প্রতিটি শেয়ারের দাম নির্ধারণ করা হয়েছে ৩১ ডলার। নেটফ্লিক্সের সঙ্গে আগের চুক্তি ভেঙে যাওয়ায় তাদের ২৮০ কোটি ডলার জরিমানা দেওয়ার কথা ছিল ওয়ার্নার ব্রাদার্সের। কিন্তু নতুন চুক্তির অংশ হিসেবে এই পুরো অর্থ প্যারামাউন্ট স্কাইড্যান্স পরিশোধ করবে। অর্থাৎ ওয়ার্নার ব্রাদার্সকে কেনার প্রতিযোগিতায় হেরে গেলেও হাতে নগদ ২৮০ কোটি ডলার পেয়ে বসে থাকল নেটফ্লিক্স।

 

আরও পড়ুন

×