ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ছড়িয়ে পড়া জায়েদ খানের সেই ছবির নেপথ্যে ‘আমেরিকান ড্রিম’

ছড়িয়ে পড়া জায়েদ খানের সেই ছবির নেপথ্যে ‘আমেরিকান ড্রিম’
×

জায়েদ খান। ছবি: সংগৃহীত

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ০৬ মার্চ ২০২৬ | ১৫:২৩

চিত্রনায়ক জায়েদ খান বরাবরই আলোচনায় থাকতে পছন্দ করেন। দর্শকদের সামনে ডিগবাজি দেওয়া কিংবা স্টেজে পোশাক খুলে নানা অঙ্গ ভঙ্গিমা করে আলোচিত হয়ে থাকেন। যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলে মিমের ছড়াছড়ি। তবে এবার কোনো স্টেজ শো নয়, বরং নতুন একটি ছবি দিয়ে  নেটিজেনদের চমকে দিয়েছেন তিনি। সেই ছবিতে দেখা যায় জায়েদ খান নিউইয়র্কে শ্রমিকের কাজ করছেন। দ্রুত সেই ছবি ভাইরাল হয়।  পরে জানা যায় ছবিটি তার অভিনীত নতুন কন্টেন্টের স্থিরচিত্র। 

শুক্রবার (৬ মার্চ) নিজের ফেসবুকে জায়েদ খান তার নতুন সিরিজ ‘আমেরিকান ড্রিম’-এর পোস্টার প্রকাশ করেছেন। পোস্টারটিতে দেখা গেছে, নিউ ইয়র্ক সিটির একটি স্টেশনে দাঁড়িয়ে আছেন তিনি। তার পরনে একটি হুডি এবং চেক শার্ট। চিরচেনা গ্ল্যামারাস লুকের বদলে এখানে তাকে বেশ বিষণ্ণ দেখাচ্ছে।

নিউইয়র্কে শ্রমিকের কাজ করছেন জায়েদ খান!পোস্টারের ওপরের দিকে লেখা রয়েছে ‘ইমিগ্র্যান্ট ডায়েরিজ - এপিসোড ০১’। যা দেখে ধারণা করা হচ্ছে, আমেরিকায় অভিবাসীদের জীবন সংগ্রামের কোনো গল্প নিয়ে নির্মিত হচ্ছে এই সিরিজটি।

‘ঠিকানা প্রোডাকশন’-এর ব্যানারে নির্মিত ‘আমেরিকান ড্রিম’ পরিচালনা করেছেন জেকে। এতে অভিনয় করেছেন জায়েদ খান। চিত্রগ্রাহক হিসেবে আছেন সাদ আল আমিন। সিরিজটির সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন আবীর আলমগীর এবং এম. এম. শাহীন।

উল্লেখ্য, জায়েদ খানকে সর্বশেষ ‘সোনার চর’ সিনেমায় দেখা গেছে। জাহিদ হাসানের পরিচালনা, কাহিনী ও চিত্রনাট্যে নির্মিত সেই ছবিতে তার বিপরীতে অভিনয় করেছিলেন চিত্রনায়িকা জান্নাতুল স্নিগ্ধা

আরও পড়ুন

×