ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

প্রথমবার একসঙ্গে জায়েদ খান-মাহি

প্রথমবার একসঙ্গে জায়েদ খান-মাহি
×

সামিরা খান মাহি ও জায়েদ খান

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১১ মার্চ ২০২৬ | ২০:০৭

চিত্রনায়ক জায়েদ খানের সঞ্চালনায় টক শো ‘ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’-এর নতুন পর্বে এবার অতিথি হিসেবে হাজির হচ্ছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সামিরা খান মাহি। এই প্রথমবারের মতো একই মঞ্চে একসঙ্গে দেখা যাবে এই দুই তারকাকে।

জায়েদ খান জানান, দর্শকদের জন্য আসন্ন এই পর্বে থাকছে জমজমাট আড্ডা, নানা অজানা গল্প ও তারকার ব্যক্তিগত জীবনের নানা অভিজ্ঞতা।

‘ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’ অনুষ্ঠানে সাধারণত দেশ ও প্রবাসের পরিচিত মুখদের নিয়ে খোলামেলা আলোচনা ও বিনোদনধর্মী পরিবেশনা থাকে।

জায়েদ খান সমকালকে বলেন, ‘এবারের পর্বে চমক হিসেবে থাকছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সামিরা খান মাহি।। প্রথমবারের মতো একসঙ্গে গানের তালে তার সঙ্গে নেচেছি। সেই সঙ্গে তার জীবনের নানা অজানা বিষয় তুলে ধরার চেষ্টা করেছি।’

উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই মাসে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান জায়েদ খান। এরপর ক্যারিয়ারের নতুন অধ্যায় শুরু করেছেন তিনি। প্রথম মৌসুমে ১২টি পর্ব প্রচারের পর অল্প সময়েই অনলাইন দর্শকদের মধ্যে ভালো সাড়া ফেলেছে অনুষ্ঠানটি।

আগামী শুক্রবার বাংলাদেশ সময় রাত ৮টায় অনুষ্ঠানটি সম্প্রচারিত হবে। 

আরও পড়ুন

×