ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

৪৩১ সিট নিয়ে নারায়ণগঞ্জে স্টার সিনেপ্লেক্সের নতুন শাখা

৪৩১ সিট নিয়ে নারায়ণগঞ্জে স্টার সিনেপ্লেক্সের নতুন শাখা
×

ছবি: সংগৃহীত

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ১২ মার্চ ২০২৬ | ১৭:০৯ | আপডেট: ১২ মার্চ ২০২৬ | ১৭:২৪

আসছে ঈদুল ফিতরে নারায়ণগঞ্জে চালু হচ্ছে মাল্টিপ্লেক্সের চেইন শপ স্টার সিনেপ্লেক্সের নতুন শাখা। ঈদের দিন শহরের জালকুঁড়িতে অবস্থিত সীমান্ত টাওয়ারে এই মাল্টিপ্লেক্সটির উদ্বোধন করা হবে বলে জানিয়েছে স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ।

নতুন এই শাখায় তিনটি হল রয়েছে। এর মধ্যে দুটি হলে প্রতিটিতে ১৭৮টি করে আসন এবং একটি হলে রয়েছে ৭৫টি আসন। নান্দনিক পরিবেশ, আধুনিক সাউন্ড সিস্টেম এবং বড় পর্দাসহ বিশ্বমানের সুবিধা নিয়ে নির্মাণ করা হয়েছে হলগুলো।

স্টার সিনেপ্লেক্সের মিডিয়া ও মার্কেটিং বিভাগের এজিএম মেসবাহ উদ্দিন আহমেদ বলেন, এটি নারায়ণগঞ্জবাসীর জন্য ঈদের উপহার। দীর্ঘদিন ধরে এখানকার দর্শকদের একটি আধুনিক মাল্টিপ্লেক্সের চাহিদা ছিল।

তিনি আরও জানান, দর্শকদের জন্য উন্নত পরিবেশ, নিরাপত্তা এবং আধুনিক প্রযুক্তির সিনেমা হল নিশ্চিত করাই তাদের লক্ষ্য। সেই পরিকল্পনার অংশ হিসেবে রাজধানীর বাইরে বিভিন্ন শহরে শাখা সম্প্রসারণ করছে স্টার সিনেপ্লেক্স।

চলতি বছরের মধ্যেই দেশের আরও কয়েকটি শহরে নতুন শাখা চালুর প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

আরও পড়ুন

×