ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

লন্ডনে গ্লোউইমেন ইনস্পিরেশন অ্যাওয়ার্ড পেলেন ছয় নারী

লন্ডনে গ্লোউইমেন ইনস্পিরেশন অ্যাওয়ার্ড পেলেন ছয় নারী
×

ছবি-সংগৃহীত

সমকাল ডেস্ক

প্রকাশ: ১৬ মার্চ ২০২৬ | ১৯:৩৫ | আপডেট: ১৬ মার্চ ২০২৬ | ১৯:৩৭

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ‘গ্লোউইমেন ইনস্পিরেশন অ্যাওয়ার্ড ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। ১২ মার্চ লন্ডনের ওয়েস্টমিনস্টারে ব্রিটিশ পার্লামেন্টের হাউজ অব কমন্সের জুবলি রুমে আয়োজিত অনুষ্ঠানে ছয়টি ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড প্রদান করা হয়। তাদের হাতে সম্মাননা তুলে দেন গ্লোউইমেন সিআইসির প্রতিষ্ঠাতা চেয়ারপারসন মিসেস স্নিগ্ধা মিষ্টি।

আয়োজকরা জানিয়েছেন, সমাজের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখা দক্ষিণ এশিয়ার আলোকিত নারীদের সম্মাননা জানাতে এই আয়োজন করে গ্লোউইমেন সিআইসি।

এবার সম্মাননা পেয়েছেন ঋতুপর্ণা সেনগুপ্ত (আর্ট অ্যান্ড কালচার), ফারজানা নীলা (ব্যবসা ও উদ্যোক্তা), মিস সানা কার্দার (স্পোর্টস), ডেনি বেলস এমপি (নারী অধিকার) এবং সিমা মালহত্রা এমপি (রাজনীতি ও কূটনীতি)।

এছাড়া ‘ইনস্পাইরিং ইন্ডিয়ান উইমেন’-এর পক্ষ থেকে কমিউনিটি কন্ট্রিবিউটর হিসেবেও একটি সম্মাননা প্রদান করা হয়।

গ্লোউইমেন চেয়ারপারসন স্নিগ্ধা মিষ্টি এবং মিডিয়া ব্যক্তিত্ব ফারজানা রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ব্রিটিশ এমপি ড. বিরেন্দ্র শর্মা, ইন্দো-প্যাসিফিক বিষয়ক মন্ত্রী সিমা মালহোত্রা এমপি, ব্রিটিশ আর্মির সদস্য অশোক চৌহান ও ক্যাপ্টেন হারজিৎ চৌহানসহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ।

আরও পড়ুন

×