ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

‘রঙ্গন’-এ মোশাররফ, তটিনী, ইয়াশদের মিলনমেলা

‘রঙ্গন’-এ মোশাররফ, তটিনী, ইয়াশদের মিলনমেলা
×

ইয়াশ রোহান ও তানজিম সাইয়ারা তটিনী। ছবি: সংগৃহীত

সমকাল ডেস্ক

প্রকাশ: ১৮ মার্চ ২০২৬ | ১৭:১৮ | আপডেট: ১৮ মার্চ ২০২৬ | ১৭:৩০

ঈদ বিনোদনের অন্যতম মাধ্যম হলো ছোটপর্দা। তবে নাটক এখন শুধু টেলিভিশনে সীমাবদ্ধ নেই। প্রতি ঈদে টিভির পাশাপাশি ইউটিউব চ্যানেলেও প্রচুর নাটক প্রকাশ হচ্ছে। প্রযোজনা প্রতিষ্ঠান রঙ্গন এন্টারটেইনমেন্টে ঈদে এবার দশটি নাটক আসছে।

এরমধ্যে একটি হলো রুবেলে হাসানের পরিচালনায় ‘তুমি যখন এলে’। এতে অভিনয় করেছেন ইয়াশ রোহান ও তানজিম সাইয়ারা তটিনী।

নির্মাতা রাফাত মুজতাদার রিংকুর থাকছে তিনটি নাটক। এগুলো হলো ‘ভুল করেও ভালোবাসা হয়’। অভিনয়ে খায়রুল বাসার ও তানজিম সাইয়ারা তটিনী। ‘আমার হয়ে থেকো’, অভিনয়ে- ইয়াশ রোহান ও আয়শা খান। ‘আমি একজন খুনি বলছি’, অভিনয়ে, ফারহান আহমেদ জোভান, আয়শা খান, তানজিকা আমিন ও শহীদুজ্জামান সেলিম।

সেরনিয়াবাত শাওনের পরিচালনায় ‘মৎসকন্যা’ নাটকে দেখা যাবে খায়রুল বাসার ও সাফা কবিরকে। ‘মন থেকে মন’ নাটকে অভিনয় করেছেন পার্থ শেখ ও আইশা খান। এটি পরিচালনা করেছেন মহিদুল মহিম। সৈকত রেজার পরিচালনায় ‘খুনসুটি’। এতে অভিনয় করেছেন নির্জন নাহুয়েল ও সুমনা ইয়াসমিন। ‘যে বাঁধন যায়না ছেঁড়া’ নাটকে অভিনয় করেছেন, ইরফান সাজ্জাদ, সুনেহারা বিনতে কামাল ও আবুল হায়াত। এটি পরিচালনায় অভিজাত রানা ও সুব্রত মিত্র।

পারিবারিক গল্পে চয়নিকা চৌধুরীর ‘ভালোবাসার অন্য নাম তুমি’। এতে অভিনয় করেছেন রিচি সোলায়মান, শহিদুজ্জামান সেলিম ও দীপা খন্দকার। মোশাররফ করিম ও হিমির ‘লাল মোরগের ঝোল’। এটি পরিচালনা করেছেন  তারিক মোহাম্মদ হাসান।

রঙ্গন এন্টারটেইনমেন্টের প্রযোজক জামাল হোসেন বলেন, আমি বিনোদনের পাশাপাশি গল্পের দিকে সব সময় গুরুত্ব দিয়ে থাকি। আমাদের প্রতিটি নাটকে দর্শক নতুনত্ব দেখতে পাবে। আমরা দর্শকদের সুস্থ বিনোদনের সঙ্গে রাখতে চাই।

আরও পড়ুন

×