ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

রাশমিকা-বিজয়ের বিয়ের পর গোপন তথ্য দিলেন ওয়েডিং প্ল্যানার

রাশমিকা-বিজয়ের বিয়ের পর গোপন তথ্য দিলেন ওয়েডিং প্ল্যানার
×

রাশমিকা মান্দানা, বিজয় দেবরাকোন্ডা ও তাদের ওয়েডিং প্ল্যানার প্রিয়া মাঙ্গতি। ছবি: ইনস্টাগ্রাম

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৪ মার্চ ২০২৬ | ১৪:০১

দক্ষিণী তারকা রাশমিকা মান্দানা ও বিজয় দেবরাকোন্ডার উদয়পুরের বিয়ে নিয়ে এবার মুখ খুললেন তাদের ওয়েডিং প্ল্যানার প্রিয়া মাঙ্গতি। বিয়ের কয়েক সপ্তাহ পর সামাজিক মাধ্যমে এক আবেগঘন পোস্টে তিনি শেয়ার করেছেন পর্দার আড়ালের অভিজ্ঞতা।

প্রিয়া জানান, পুরো আয়োজনটা তার কাছে কখনোই সেলিব্রিটি বিয়ে মনে হয়নি। বরং মনে হয়েছে, দুইজন সত্যিকারের ভালোবাসায় আবদ্ধ মানুষের জীবনের বিশেষ মুহূর্তের অংশ হয়ে আছেন তিনি।

তার ভাষায়, ‘রাশমিকা-বিজয় ছিল অসাধারণ ক্রিয়েটিভ। নিজেদের বিয়েটা কেমন হবে, সে বিষয়ে তাদের পরিষ্কার ধারণা ছিল। আমরা শুধু সেই ভাবনাটাকে বাস্তবে রূপ দিয়েছি। বিশেষভাবে বিজয়ের মা। পুরো আয়োজনের খুঁটিনাটি বিষয়ে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন তিনি। সেই সঙ্গে একটি স্পষ্ট ভিশন নিয়ে কাজ করেছেন।’

অন্যদিকে রাশমিকারের পরিবারও ছিল সমান আন্তরিক ও সহযোগী, যা পুরো আয়োজনকে আরও আবেগঘন করে তোলে।

কোর্গের ঐতিহ্যবাহী আচার–অনুষ্ঠান বোঝার জন্য প্রিয়া নিজে সেখানে সময় কাটান। এই প্রস্তুতির সময়ই তিনি পরিবারের সঙ্গে এমনভাবে মিশে যান, যা তার কাছে শুধুই পেশাগত অভিজ্ঞতা না থেকে ব্যক্তিগত হয়ে ওঠে।

শেষে তিনি লেখেন, এই বিয়ের আনন্দ, হাসি আর উষ্ণতা তার মনে চিরদিন থাকবে। ‘ভিরোশ’এর এই যাত্রার অংশ হতে পেরে তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উল্লেখ্য, গত ২৬ ফেব্রুয়ারি উদয়পুরে ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে বিয়ে করেন রাশমিকা–বিজয়। বিয়ের ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করার পর তা দ্রুত ভাইরাল হয়।

অভিনয়ের দিক থেকে, এই জুটি আবারও একসঙ্গে পর্দায় ফিরতে যাচ্ছেন ‘রানাবালী’ সিনেমায়, যা পরিচালনা করছেন রাহুল সংকৃতন। সূত্র: ইন্ডিয়া টুডে

আরও পড়ুন

×