ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

বিচ্ছেদের ৯ বছর পর আসছে শখ-নিলয়ের ‘কিডন্যাপ’

বিচ্ছেদের ৯ বছর পর আসছে শখ-নিলয়ের ‘কিডন্যাপ’
×

আনিকা কবির শখ ও নিলয় আলমগীর। ছবি: সংগৃহীত

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ২৬ মার্চ ২০২৬ | ১৫:৩০ | আপডেট: ২৬ মার্চ ২০২৬ | ১৫:৩০

ছোট পর্দার এক সময়ের জনপ্রিয় জুটি আনিকা কবির শখ ও নিলয় আলমগীর। একসঙ্গে জুটি হয়ে অভিনয় করেছেন বহু নাটকে। এর মাঝে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তারা। তবে ২০১৭ সালে বিচ্ছেদের পর এ জুটিকে আর এক সঙ্গে পর্দায় দেখা যায়নি। নয় বছর পর আসছে এই তারকা জুটির নাটক ‘কিডন্যাপ’।

নাটকটি রচনা ও পরিচালনা করেছেন শিমুল শিকদার। তিনি জানান, শখ ও নিলয়ের বিচ্ছেদের আগে ‘কিডন্যাপ’ নির্মাণ করেন। বিভিন্ন জটিলতার কারণে নাটকটি প্রচারে আসেনি।

শিমুল শিকদার বলেন, ‘শখ ও নিলয়ের বিচ্ছেদের কিছুদিন আগেই এ নাটকের কাজ শেষ করি। পরবর্তীতে বিভিন্ন কারণে নাটকটি প্রচারে আসেনি। তারমধ্যে তাদের দুজনের বিচ্ছেদও একটি কারণ ছিল। অবশেষে নাটকটি এবার ঈদ উপলক্ষে প্রচারে আসছে। আশা করি দীর্ঘদিন পর এ জুটিকে পর্দায় একসঙ্গে দেখে দর্শক আনন্দ পাবে।’

নির্তাতা আরও জানান, আগামকীকাল (২৭ মার্চ) রাত আটটায় এনটিভিতে শখ ও নিলয়ের ‘কিডন্যাপ’ নাটকটি প্রচার হবে।

আরও পড়ুন

×