চারদিনে কত আয় করলো ‘বনলতা এক্সপ্রেস’
ছবি-সংগৃহীত
বিনোদন ডেস্ক
প্রকাশ: ২৬ মার্চ ২০২৬ | ১৮:৪৪ | আপডেট: ২৬ মার্চ ২০২৬ | ১৯:০৩
ঈদে মুক্তি পাওয়া পাঁচ সিনেমার মধ্যে প্রেক্ষাগৃহে বেশ ভালো সাড়া ফেলেছে ‘বনলতা এক্সপ্রেস’। দর্শকদের প্রশংসার পাশাপাশি বক্স অফিসেও রমরমিয়ে চলছে সিনেমাটি। মাত্র চার দিনেই ছবিটি ১ কোটির বেশি টাকার টিকিট বিক্রি করেছে ‘বনলতা এক্সপ্রেস’।
প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, স্টার সিনেপ্লেক্সের সবকটি শাখা থেকে চার দিনে মোট ৮৫ লাখ এবং ব্লকবাস্টার সিনেমাসে ১৫ কোটি ৩ লাখ টাকার বেশি টিকিট বিক্রি সিনেমাটি।
এর আগে মুক্তির প্রথম দিন সিনেমাটি আয়ের খাতা খোলে ১৮.৫৪ লাখ দিয়ে। দ্বিতীয় দিনে ২২.২৬ লাখ। আর তৃতীয় দিনে সিনেমাটি টিকিট বিক্রি করে ২৮.৮৯ লাখ টাকার। ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে সিনেমাটির আয়।
নির্মাতা তানিম নূর পরিচালিত এই সিনেমাটি হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ উপন্যাস থেকে অনুপ্রাণিত। একটি ট্রেনযাত্রাকে ঘিরে এগোনো গল্পে যাত্রীদের জীবনের নানা দিক উঠে এসেছে।
সিনেমাটিতে অভিনয় করেছেন মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, শরিফুল রাজ, সাবিলা নূর, জাকিয়া বারী মম, আজমেরী হক বাঁধন, ইন্তেখাব দিনার, শ্যামল মাওলা, লাবণ্য চৌধুরী, শামীমা নাজনীন প্রমুখ।
