ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

অডিশনেই চমক, যেভাবে ‘ধুরন্ধর’-এর নায়িকা হলেন সারা

অডিশনেই চমক, যেভাবে ‘ধুরন্ধর’-এর নায়িকা হলেন সারা
×

রণবীর সিং ও সারা অর্জুন। ছবি: ফেসবুক

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৯ মার্চ ২০২৬ | ১৪:৩৩ | আপডেট: ২৯ মার্চ ২০২৬ | ১৪:৩৮

পরিচালক আদিত্য ধরের সিনেমা ‘ধুরন্ধর’-এর প্রথম কিস্তি মুক্তির পর থেকেই দর্শকমহলে ব্যাপক সাড়া ফেলে। রণবীর সিং ও সারা অর্জুন অভিনীত এই ছবির সাফল্যের ধারাবাহিকতায় আসে ‘ধুরন্ধর ২’, যা বক্স অফিসেও সমান দাপট দেখাচ্ছে।

বিশেষ করে ‘ইয়ালিনা জামালি’ চরিত্রে সারা অর্জুনের অভিনয় দর্শকদের নজর কেড়েছে। তবে এই চরিত্রে তাকে বেছে নেওয়ার পেছনে ছিল দীর্ঘ অডিশন প্রক্রিয়া। হাজারো প্রতিযোগীর মধ্য থেকে শেষ পর্যন্ত তাকেই চূড়ান্ত করা হয়।

সম্প্রতি এক সাক্ষাৎকারে কাস্টিং ডিরেক্টর মুকেশ ছাবড়া জানান, শুরু থেকেই এই চরিত্রের জন্য নতুন মুখ খোঁজা হচ্ছিল। প্রতিষ্ঠিত অভিনেত্রীদের কথাও ভাবা হয়েছিল, তবে নির্মাতারা চেয়েছিলেন একেবারে অচেনা কাউকে।

সারা অর্জুন। ছবি: ফেসবুক

মুকেশ ছাবড়া বলেন, আমাদের লক্ষ্য ছিল এমন একজনকে খুঁজে বের করা, যাকে পর্দায় সম্পূর্ণ নতুন মনে হবে এবং যার অভিনয়ে কোনো পূর্বপরিচয়ের প্রভাব থাকবে না। অডিশনের সময় একটি সংলাপ বলার মুহূর্তেই সারা পুরো টিমের নজর কাড়েন।’

তিনি জানান, সারার অডিশনের ভিডিও সঙ্গে সঙ্গে আদিত্য ধরকে পাঠানো হলে নির্মাতা আগ্রহ প্রকাশ করেন। পরে জানা যায়, সারা আগে শিশুশিল্পী হিসেবে কিছু কাজ করেছেন এবং বিজ্ঞাপনেও দেখা গেছে তাকে।’

শুরুতে রণবীর সিংয়ের পাশে সারার শারীরিক উচ্চতা নিয়ে কিছু সংশয় থাকলেও, শেষ পর্যন্ত তাদের রসায়নকেই সবচেয়ে উপযুক্ত মনে হয় নির্মাতাদের। অডিশনে পারফরম্যান্সের জোরেই সারা অর্জুন জায়গা করে নেন ছবির নায়িকার ভূমিকায়। সূত্র: দ্য ওয়াল

আরও পড়ুন

×